বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

সংসদ বসছে ১২ মার্চ
/ ১৩৩ দেখা হয়েছে
বার : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:১০ অপরাহ্ন

এনএনবি : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চে, ওইদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার সচিবালয়ে এই সংসদের প্রথম অধিবেশন বসার তারিখ জানিয়ে দেন।
তবে একদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দুই-তিনদিন আগে বসতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় কী কী আলোচনা হয়েছে সে প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “জাতীয় সংসদ আহ্বান কবে করা যায় আলোচনা করেছি। এটা নির্ধারণ হয়েছে, রাষ্ট্রপতির আহ্বান নিয়ে যে প্রজ্ঞাপন যে সেশন হবে তার ১৫ দিন আগে প্রজ্ঞাপন করতে হয়। এই সামারিটা সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রী দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে।” রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেটা নির্ধারণ হয়েছে মার্চের ১২ তারিখে। সে অধিবেশনে কার্যসূচি কী কী থাকবে সে বিষয়ে আলোচনা হয়েছে।” সে অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে বলে জানিয়েছেন তিনি। “অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সে গুলো উপস্থাপন করা হবে প্রথামাফিক। এছাড়া সংসদে রেগুলার যে সব কাজ সেটা হবে এসব নিয়ে আলোচনা হয়েছে।” প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন সে বিষয়ে কোন আলোচনা হয়নি বলেও এক প্রশ্নের জবাবে বলেন সালাহউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসন পেয়েছে ২০৯টি। দলটির শরিক গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে। অপরদিকে ৬৮টি আসনে জয়ী হয়ে জামায়াতে ইসলামী বসছে বিরোধী দলে। ভোটে তাদের জোটের শরিক এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিস পেয়েছ একটি আসন। দুই জোটের বাইরে ইসলামি আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে একটি। বাকিরা স্বতন্ত্র হিসেবে জয়ী হয়েছেন। ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি নির্বাচিতদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসে। এদিকে রাজধানীর আদাবরে চাঁদা নিয়ে সন্ত্রাসী কর্মকা- নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে তথ্য এসেছে, তদন্ত করতে বলা হয়েছে। রিপোর্ট আসলে দেখা হবে। যদি এ ধরণের কিছু হয় তা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশের শীর্ষ পদে রদবদল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুলিশের কিছু পরিবর্তন আসবে। সময় নিবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ