বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দেশের সংগীতাঙ্গন মৃতপ্রায় আসিফের আক্ষেপ
/ ১৯৬ দেখা হয়েছে
বার : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥পবিত্র রমজান মাস এলেই করোনাকালের দুঃসহ স্মৃতি তাড়া করে বেড়ায়Ñ এমন আক্ষেপ জানালেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে দেশের সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। আসিফ লেখেন, বাংলাদেশের সামগ্রিক সংকটের প্রতিফলন সবচেয়ে আগে পড়ে সংস্কৃতি অঙ্গনে। বিশেষ করে রমজান এলে সংগীতের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। শিল্পীদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো সামাজিক নিরাপত্তা নেই বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, ব্যাংক ঋণ দেয় না, বাড়িওয়ালা বাসা ভাড়া দিতে চান না-তবুও শিল্পীরা পেশা আঁকড়ে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। করোনাকালের অভিজ্ঞতার কথা তুলে ধরে এই শিল্পী জানান, তখন স্টুডিও বন্ধ ছিল,টেকনিশিয়ানদের কাজ বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে মোবাইল ফোনে বাসায় বসেই রেকর্ডিং করতে হয়েছে। আতঙ্কে অনেক সংগীতশিল্পী শহর ছেড়েছেন, কেউ পাড়ি জমিয়েছেন প্রবাসে, কেউ আবার পেশাই বদলে ফেলেছেন। তবে সেই কঠিন সময়ে কয়েকজন প্রযোজক পাশে দাঁড়িয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। বিশেষভাবে কৃতজ্ঞতা জানান প্রযোজক ধ্রুব গুহর প্রতি। আসিফের মতে, সরকার বদলালেও সংস্কৃতি অঙ্গনের বাস্তবতা বদলায় না। তার ভাষায়, এখন দেশে মিউজিক বা ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই, আছে কেবল কঙ্কালসার অবয়ব। এমন পরিস্থিতিতে সম্ভাবনাগুলো নষ্ট হচ্ছে বলেও হতাশা প্রকাশ করেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ