বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়া শহর বাইপাস সড়ক দূর্ঘটনা: সিএনজি আরোহী ৩ নারীসহ ৫ জন নিহত
/ ১১৭ দেখা হয়েছে
বার : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনসহ ৫জন নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে সিএনজি চালক এবং ৩ নারী নারীসহ ৪ যাত্রী মোট ৫জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আরশেদ আলী। সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন- সদর উপজেলার খাজা নগর এলাকার বাসিন্দা আশরাফুল (২৮), সিএনজি চালক জাকারিয়া, যাত্রী আমেনা খাতুন ও কমেলা খাতুন। তারা সবাই খাজানগরের দিকে যাচ্ছিলো। অপর এক মহিলার পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটির সঙ্গে সরাসরি ধাক্কা খায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা¯’লে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আল আবু ওবায়েদ, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলেই তিনজন এবং আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত: ঘোষনা করেন। তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা তরল গ্যাস ভর্তি ও ট্রাক লরিটি ঈশ^রদীর দিকে যাচ্ছিলো। ট্রাকচালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহালের ব্যবস্থার উদ্যোগ গ্রহন করা হয়েছে জানালেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশ। নিহতদের সকলের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক কুষ্টিয়া। এদিকে শনিবার বিকেলের দিকে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আবু ওবায়েদ আরও জানান, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতাল মর্গে এসে লাশের সুরতাল শেষে প্রতিটি পরিবারকে নগদ ৫ লাখ টাকার আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ