বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের শুভেচ্ছা খামেনির ছেলেকে
/ ৩৬ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

এনএনবি : ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনিকে ‘অটল সমর্থনে’র প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সোমবার এক বার্তায় তিনি তেহরানের প্রতি মস্কোর সংহতি পুনর্ব্যক্ত করেন। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় পূর্বসূরি ও বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ছেলে মুজতাবা খামেনিকে এই পদে আসীন করা হয়। তার এই নিয়োগকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, “আমি তেহরানকে আমাদের অটল সমর্থন এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতির বিষয়টি আবারও নিশ্চিত করতে চাই।” রুশ প্রেসিডেন্ট তার বার্তায় আরও উল্লেখ করেন যে, ইরান রাশিয়ার ওপর ভরসা রাখতে পারে। তিনি বলেন, “রাশিয়া ইরানের একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।” বর্তমানে ইরান ও মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা চলছে, সেদিকে ইঙ্গিত করে পুতিন বলেন, “ইরান যখন সশস্ত্র আগ্রাসন মোকাবেলা করছে, তখন এই উচ্চ পদে আপনার (মুজতাবা) আসীন হওয়া নিঃসন্দেহে অনেক সাহস ও নিষ্ঠার দাবি রাখে।” মুজতবাকে পুতিনের এই সংহতির বার্তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বার্তার সম্পূর্ণ বিপরীত। সংবাদমাধ্যম এক্সিওসে ট্রাম্প বলেছিলেন, আয়াতুল্লাহ খামেনির ছেলে তার কাছে ইরানের নতুন নেতা হিসাবে গ্রহণযোগ্য নয়। ট্রাম্প বলেছিলেন তিনি এমন কাউকে নেতা হিসাবে চান যিনি ইরানে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে পারবেন। এবিসি নিউজে ট্রাম্প আরও বলেছিলেন, “তিনি (নতুন নেতা) আমাদের কাছে অনুমোদনযোগ্য না হলে তিনি বেশিদিন টিকবেন না।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ