বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ
/ ৮৪ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ নব্বই দশক থেকে জনপ্রিয়তার শীর্ষে সাদিয়া ইসলাম মৌ। মডেলিং জগতে নিজেকে অনন্যা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। ১৯৮৯ সালে প্রথম মডেলিংয়ে পা রাখেন মৌ। একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের জন্য সে সময় তার সঙ্গে রেকর্ড ১ লাখ টাকা পারিশ্রমিকের চুক্তি করা হয়। সেই থেকে এখন পর্যন্ত তিনিই বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল। জনপ্রিয়তার দিক থেকেও এখন পর্যন্ত নারী মডেলদের মধ্যে তাকে কেউ ছাড়িয়ে যেতে পারেননি। সেই সঙ্গে এদেশের অন্যতম জনপ্রিয় একজন নৃত্যশিল্পী ও অভিনেত্রী মৌ। অনেক বছর ধরে তার রূপ-লাবণ্যে মুগ্ধ হয়েছে টিভি পর্দার দর্শকেরা। তাকে অনুসরণ করে মডেলিংয়ে এসেছেন অনেক নায়িকা-অভিনেত্রী। ১৯৭৬ সালের ২১ জুন জন্মগ্রহণ করা এই তারকার বর্তমানে ৪৯ বছর ১১ মাস চলছে বয়স। তবু নিজেকে তিনি ধরে রেখেছেন ফিট, সুস্থ, প্রাণোচ্ছ্বাসে ভরপুর আকর্ষণীয় এক নারী হিসেবে। তার এই ফিট থাকার আসল রহস্য কী? সেই তথ্য ফাঁস করলেন নিজেই। সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘আমার ছেলে হওয়ার পরে প্রচন্ড মোটা হয়ে গেছিলাম। তারপর আমি একজন নিউট্রিশনিস্টের তত্ত্বাবধানে ছিলাম। তার পরামর্শ মেনে নিজেকে সুস্থ রেখেছি, ওজন নিয়ন্ত্রণে রেখেছি। তিনি ডক্টর শম্পা। উনি শমরিতা হাসপাতালে বসেন। উনার আন্ডারে আমি নয় মাস একটা ডায়েট করেছিলাম।’
তিনি আরও বলেন, ‘মানুষ অনেক কথা বলে যে আমি ওষুধ খেয়েছি। পেট কেটেছি। এই সেই। আসলে এসব কিছুই করিনি। একটা নিউট্রিশনিস্টের আন্ডারে আমি ডায়েট করেছি নয় মাস। এবং ওই নয় মাসে আরেকটা জিনিস আমার কমন ছিল। সেটা হলো ৪০ মিনিট থেকে এক ঘন্টা হাঁটা। হাঁটার উপরে কোন এক্সারসাইজ নাই। হ্যাঁ, হাঁটলে মনটাও ভালো থাকবে দেখবেন। এক ঘন্টা হেঁটে বাড়ি ফিরে দেখবেন আপনার মনটা আসলে অন্যরকম হয়ে যাবে। অনেক ভালো লাগবে।’ এখন আর সেভাবে মডেলিং করেন না মৌ। তবে নৃত্যে এখনো সরব তিনি। বিভিন্ন অনুষ্ঠানে স্টেজে নৃত্য পরিবেশন করেন মৌ। তিনি কাজ করেন নাটকেও। তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘চিত্রাঙ্গদা’, ‘শ্যামা’, ‘মায়ার খেলা’, ‘চ-ালিকা’ ও ‘নকশীকাঁথার মাঠ’ ইত্যাদি। এছাড়াও তিনি অভিনয় করেছেন ‘অল দ্য বেস্ট’, ‘বদনাম’, ‘মনে পড়ে রুবি রায়’, ‘নীল আকাশ প্রেম বিষ’ ইত্যাদি টিভি নাটকে। পেশাগতভাবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ব্যক্তি জীবনে নন্দিত অভিনেতা জাহিদ হাসানের স্ত্রী মৌ। পুষ্পিতা ও পূর্ণ নামে তাদের দুই সন্তান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ