বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

অমিতাভের চেয়েও বেশি পারিশ্রমিক রেকর্ড কমল হাসানের
/ ৩৯ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন

এনএনবি : ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কমল হাসান নতুন এক রেকর্ড গড়েছেন পারিশ্রমিকের দিক থেকে। নাগ আশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এমন অংকের পারিশ্রমিক নিয়েছেন, যা তাকে বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের কাতারে শীর্ষে তুলে দিয়েছে। একই সিনেমায় অভিনয় করেও তার চেয়ে অনেক কম পারিশ্রমিক পেয়েছেন বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন। সিনেমাটিতে এক শীর্ণ-জীর্ণ দৈত্যের মতো খলচরিত্রে দেখা গেছে কমল হাসানকে। পর্দায় তার উপস্থিতি খুব বেশি সময়ের না হলেও গল্পের জন্য চরিত্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমিত সময়ের শুটিং করেই তিনি পেয়েছেন আকাশছোঁয়া পারিশ্রমিক। দক্ষিণী অভিনেতা ও নির্মাতা যুগি সেতু জানিয়েছেন, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার জন্য প্রায় ২০ দিন শুটিং করেন কমল হাসান। আর এর বিনিময়ে তিনি পারিশ্রমিক হিসেবে পান প্রায় ১৫০ কোটি রুপি। যুগি সেতুর ভাষায়, “কমল স্যরের অভিনয়ের মানই আলাদা। ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার জন্য ২০ দিন শুটিং করে তিনি পেয়েছেন ১৫০ কোটি রুপি। তাই আমি তাকে জন্মদিনে বলেছিলাম- এই মুহূর্তে আপনিই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা।” তবে সিনেমাটির প্রযোজক সি অশ্বানি দত্ত ভিন্ন তথ্য দিয়েছেন। তার দাবি, কমল হাসান মাত্র ১০ দিন শুটিং করেই এই ১৫০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। সে হিসেবে দৈনিক আয় দাঁড়ায় প্রায় ১৫ কোটি রুপি। একই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। বিভিন্ন অ্যাকশন দৃশ্যেও দেখা গেছে তাকে। তবে জানা গেছে, এই সিনেমাতে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক। অর্থাৎ পারিশ্রমিকের অংকে অমিতাভ বচ্চনের চেয়েও কয়েক গুণ এগিয়ে কমল হাসান।
উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাতে আরও অভিনয় করেছেন প্রভাস ও দীপিকা পাড়ুকোন। মুক্তির পর বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক এই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বর্তমানে সিনেমাটির দ্বিতীয় কিস্তির কাজও এগিয়ে চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ