বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার
/ ১০৬ দেখা হয়েছে
বার : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৬:০২ অপরাহ্ন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ মার্চ তেঁতুলবাড়ি বিওপির একটি টহল দল তেঁতুলবাড়ি মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল মদ, ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। এর আগে রংমহল বিওপির টহল দল রংমহল মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৩ কেজি গাঁজা, ০৫ বোতল মদ, ১০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৮৮ পিস চকলেট বাজি উদ্ধার করে। একই দিন আনুমানিক ২১৪৫ ঘটিকায় কাজিপুর বিওপির টহল দল কাজিপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৭ বোতল মদ এবং ৯৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
এছাড়া ও চিলমারী বিওপির টহল দল আলিমডোবা মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট এবং ২৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য, অবৈধ ঔষধ ও অন্যান্য পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য প্রায় ১৪,৪১,৯০০ (চৌদ্দ লক্ষ একচল্লিশ হাজার নয়শত) টাকা। মালিকবিহীন অবস্থায় জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ