বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্ব রেকর্ড রানডেলের
/ ৭১ দেখা হয়েছে
বার : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ২:৫৯ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥  প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে বিশ্বের প্রথম বোলার হিসেবে ৫ বলে ৫ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ডান-হাতি পেসার ব্রেট রানডেল। আজ নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে নর্দান ডিস্ট্রিক্টসের প্রথম ইনিংসে ৫ বলে ৫ উইকেট শিকার করে ইতিহাসের জন্ম দেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলতে নামা রানডেল। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪০ বছরের ইতিহাসে এর আগে কোন বোলারই ৫ বলে ৫ উইকেট শিকার করতে পারেনি। নেপিয়ারে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩৪৭ রান করেছিল সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। দ্বিতীয় দিন ৩৭৩ রানে গুটিয়ে যায় সেন্ট্রাল। রানডেলের তোপের মুখে ১৫ রানে ৭ উইকেট হারায় নর্দার্ন।ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে নর্দানের ওপেনার হেনরি কুপারকে শিকার করেন রানডেল। ইনিংসের পঞ্চম ওভারে তৃতীয়বারের মত আক্রমণে এসে প্রথম বলে জিত রাভালকে আউট করেন তিনি। পরের ডেলিভারিতে জো কার্টারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন রানডেল।  এরপর তৃতীয় বলে রবার্ট ও’ডোনেলকে এবং চতুর্থ বলে ক্রিস্টিয়ান ক্লার্ককে শিকার করে, টানা পাঁচ ডেলিভারিতে ৫ উইকেট তুলে নেন রানডেল। এসময় রানডেলের বোলিং ফিগার ছিল ৩ ওভার ১ মেডেন ২ রানে ৫ উইকেট।পরের দিকে আরও দুই উইকেট নিয়ে নর্দানকে ৮২ রানের মধ্যে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন রানডেল।  ইনিংসে ১১ ওভারে ২৫ রানে ৭ উইকেট শিকার করেন ৩০ বছর বয়সী রানডেল। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে রানডেলের সেরা বোলিং ফিগার ছিল ৪৫ রানে ৬ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ বলে ৫ উইকেট নেওয়ার ঘটনা প্রথমবার হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে এমন ঘটনা আগেও ঘটেছে। গত বছর আয়ারল্যান্ডের ঘরোয়া টি টোয়েন্টি লিগে ডাবলিনে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে মুনস্টার রেডসের হয়ে ৫ বলে ৫ উইকেট নিয়েছিলেন আয়ারল্যান্ড পেসার কার্টিস ক্যাম্ফার।  এছাড়া ২০২৪ সালে ঘরোয়া অনূর্ধ্ব-১৯ নারীদের টি-টোয়েন্টি ম্যাচে ৫ বলে ৫ উইকেট নিয়েছিলেন জিম্বাবুয়ের কেলিস এনধলোভু।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ