বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

সাড়ে ৫৭ কোটি পাউন্ডে টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ কিনছে ‘অ্যাক্সেল স্প্রিঙ্গার’
/ ৬৩ দেখা হয়েছে
বার : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

এনএনবি : যুক্তরাজ্যভিত্তিক টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ সাড়ে ৫৭ কোটি পাউন্ডে কিনতে রাজি হয়েছে ইউরোপীয় মিডিয়া সংস্থা ‘অ্যাক্সেল স্প্রিঙ্গার’। মিডিয়া সংস্থাটির প্রধান নির্বাহী ম্যাথিয়াস ডপফনার বলেছেন, তিনি টেলিগ্রাফের ‘স্বত্ব ও স্বতন্ত্র বৈশিষ্ট্য’ সংরক্ষণ করতে চান। “দুই দশক আগেও আমরা টেলিগ্রাফ অধিগ্রহণের চেষ্টা করেছিলাম, কিন্তু সফল হইনি। এখন আমাদের সেই স্বপ্ন সত্যি হচ্ছে। ব্রিটিশ সাংবাদিকতার এ মানসম্পন্ন প্রতিষ্ঠানের মালিক হওয়া একাধারে যেমন বিশেষ সুযোগ, তেমনি দায়িত্বও বটে।”
বিবিসি লিখেছে, এর আগে গত বছর টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ কিনতে ৫০ কোটি পাউন্ড প্রস্তাব করেছিল ‘ডেইলি মেইল অ্যান্ড জেনারেল ট্রাস্ট’। অ্যাক্সেল স্প্রিঙ্গারের চুক্তি সেটি ছাড়িয়ে গেল। টেলিগ্রাফ মিডিয়া গ্রুপের অধীনে রয়েছে ডেইলি টেলিগ্রাফ, সানডে টেলিগ্রাফ, টেলিগ্রাফ ম্যাগাজিন, সেগুলোর ওয়েবসাইট ও অ্যাপ। অ্যাক্সেল স্প্রিঙ্গার এক বিবৃতিতে বলেছে, টেলিগ্রাফ মিডিয়া গ্রুপের সম্প্রসারণে তারা একটি বিনিয়োগ কর্মসূচি চালাবে। যুক্তরাষ্ট্রেও টেলিগ্রাফের পরিধি বাড়াবে। জার্মানিভিত্তিক অ্যাক্সেল স্প্রিঙ্গার বিশাল ইউরোপীয় মিডিয়া কোম্পানি। এ গ্রুপের মালিকানায় রয়েছে বিল্ড, ডাই ওয়েল্ট, পলিটিকো ও বিজনেস ইনসাইডারের মত খ্যাতনামা সংবাদমাধ্যম। ২০২১ সালে প্রায় ৭৫ কোটি পাউন্ডে ‘পলিটিকো’ কেনার পর এটি অ্যাক্সেল স্প্রিঙ্গারের সবচেয়ে বড় অধিগ্রহণ। আগের মালিক বার্কলে ব্রাদার্সের ঋণের জটিলতার কারণে ২০২৩ সাল থেকে টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ মালিকবিহীন অবস্থায় ছিল। টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ এর আগেও অনেকবার বিক্রির চেষ্টা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ গ্রুপ ‘রেডবার্ড’ দুইবার সেটি কেনার চেষ্টা করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ