বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কার সঙ্গে বৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখছেন শবনম ফারিয়া?
/ ৪৮ দেখা হয়েছে
বার : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১:৪৬ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥  তানজিম তৈয়বের সঙ্গে প্রথম সাক্ষাতের বর্ষপূর্তি উপলক্ষে ফারিয়া তার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। ব্যক্তিগত জীবন, সম্পর্ক কিংবা সমাজের বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমধ্যেই নিজের মতামত প্রকাশ করেন এই অভিনেত্রী। গেল বছর জীবনের নতুন অধ্যায় শুরু করেন শবনম ফারিয়া। তানজিম তৈয়বের সঙ্গে ঘর বাঁধেন এই অভিনেত্রী। এখনো তাদের বিয়ের এক বছর পূর্ণ হয়নি। তবে এ যুগলের প্রথম সাক্ষাতের বর্ষপূর্তি হয়েছে। এ উপলক্ষে ফারিয়া তার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। তাতে শবনম ফারিয়া বলেন, ঠিক এক বছর আগে আজ থেকে, আমি এই মানুষটির সাথে দেখা করেছিলাম, এবং আমার জীবন চিরতরে বদলে গিয়েছিল। আমার নতুন স্বপ্ন হল তোমার সাথে বৃদ্ধ হওয়া। সর্বশক্তিমান তোমাকে ধন্যবাদ যে আমাকে এমন একটি স্বপ্ন দিয়েছেন যা এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার জন্য সার্থক করে তোলে। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে আমি অন্যভাবে তোমার সাথে দেখা করেছি। বরের উদ্দেশে শবনম ফারিয়া বলেন, আমি খুবই আনন্দিত, তোমার সঙ্গে দেখা হয়েছিল, না হলে আমার এত গুছানো বাসাটাকে অগোছালো করার সাহসই বা কে করত? এটি শবনম ফারিয়ার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৮ সালে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। সে সময় অপু একটি বেসরকারি বিপণন প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে এ সংসার ভেঙে যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ