বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আর্জেন্টিনা দলে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন এমি মার্টিনেজ জিরা চাষ কৌশল এনসিপি কার্যালয়ে রাষ্ট্রদূতের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল, দিয়েছে বাণিজ্য চুক্তির ব্যাখ্যা ২১ দিনে দেশে এলো ২ বিলিয়ন ডলারের প্রবাসী আয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ৫ নীতিসহায়তা চাইলেন বিটিএমএ নেতারা চীনের ‘জাতিগত একীকরণ’ আইনের প্রতিবাদে তিব্বতি যুব কংগ্রেসের বিশ্বব্যাপী বিক্ষোভ দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা
সদ্যপ্রাপ্ত

২১ দিনে দেশে এলো ২ বিলিয়ন ডলারের প্রবাসী আয়
/ ৪ দেখা হয়েছে
বার : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:০০ অপরাহ্ন

এনএনবি : চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ২১ দিনে দেশে দুই বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এ সময়ে বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৫ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৯ কোটি ৯০ লাখ ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১ থেকে ২১ জুলাই পর্যন্ত দেশে মোট ২০৯ কোটি ৫০ লাখ (২ দশমিক ০৯ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৬০ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম পাঁচ দিনে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। মাসজুড়ে ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকায় ২১ দিনের মাথায় মোট প্রবাসী আয় পৌঁছেছে ২০৯ কোটি ৫০ লাখ ডলারে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৩৯ কোটি ৯০ লাখ ডলার, যা ২৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির সমান। সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রণোদনার কারণে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বজায় রয়েছে। এ প্রবাহ অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ