বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’
/ ৫৮ দেখা হয়েছে
বার : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ১:৪২ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ ঈদকে ঘিরে প্রতি বছরই নতুন সিনেমা মুক্তির ঘোষণা আসে। এবারও শুরুতে এক ডজনের বেশি সিনেমার নাম শোনা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই তালিকা ছোট হয়ে আসছে। নানা কারণে কয়েকটি ছবির মুক্তি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। এর মধ্যে আলোচনায় রয়েছে ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’। রায়হান খান পরিচালিত কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ শুরুতে রোজার ঈদে মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ছবির গল্প গড়ে উঠেছে ২০১১ সালে চট্টগ্রামে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে। সে সময় এক নারীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছিল। সেই ঘটনার অনুপ্রেরণাতেই ছবির কাহিনি নির্মাণ করেছেন পরিচালক। সিনেমাটিতে ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। এছাড়া আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ, তারিক আনাম খান, সাবেরী আলম, আদর আজাদসহ অনেকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছবিটির কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন হলেও বাকি অংশের শুটিং শেষ করতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। বিশেষ করে অভিনেত্রী তানিয়া বৃষ্টির কিছু দৃশ্য ধারণ বাকি রয়েছে। অসুস্থতার কারণে তার শুটিং পিছিয়ে যাওয়ায় ছবিটির কাজেও বিলম্ব হচ্ছে। এ অবস্থায় রোজার ঈদে ছবিটি মুক্তি পাওয়া কঠিন বলেই ধারণা করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে কোরবানির ঈদকে সামনে রেখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হতে পারে। অন্যদিকে সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ছবিটিতে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। নির্মাতা আগে জানিয়েছিলেন, ছবিটির শুটিং শেষ হয়েছে এবং কিছু প্যাচ শট ও পোস্ট-প্রোডাকশনের কাজ চলছিল। তবে তাড়াহুড়ো করে সিনেমা মুক্তি দিতে চান না বলে জানিয়েছেন তিনি। একই সময়ে একাধিক বড় বাজেটের সিনেমা মুক্তির সম্ভাবনাও বিবেচনায় রাখা হয়েছে।
সাইফ চন্দন বলেন, “চাইলেই ঈদে সিনেমাটি মুক্তি দিতে পারতাম। কিন্তু তাড়াহুড়ো করে কাজ শেষ করতে চাই না। ঈদে বড় বাজেটের বেশ কয়েকটি সিনেমা আসার কথা রয়েছে। তাই ঝুঁকি নিতে চাইনি। সব মিলিয়ে আপাতত ঈদের মুক্তির পরিকল্পনা থেকে সরে এসেছি।” তবে প্রেক্ষাগৃহে ‘মালিক’ না এলেও ঈদে দর্শকদের সামনে আসছে আরিফিন শুভর নতুন কাজ। তার অভিনীত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ মুক্তি পেতে যাচ্ছে অনলাইনে। সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে ‘জিমি রায়’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে রয়েছেন ভারতের অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এবারের রোজার ঈদে শুরুতে ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘পিনিক’সহ বেশ কয়েকটি সিনেমার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কোন কোন ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তা এখনো নিশ্চিত নয়। চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, প্রস্তুতি ও প্রচারণার অগ্রগতির ওপর নির্ভর করেই শেষ মুহূর্তে ঈদের সিনেমার চূড়ান্ত তালিকা নির্ধারণ হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ