মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে প্রত্যয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের আয়োজনে “জুলাই বিপ্লব”শিরোনামে মাসব্যাপি কর্মসূচী পালনের অংশ হিসেবে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে । ১৯ জুলাই২০২৬ রবিবার সকালে মিরপুর পৌর ৬নং ওয়ার্ড দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যাপক ডক্টর মোঃ নুরুল আমিন জসিম, বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মেহেরপুর জেলার গাংনীয় উপজেলার হাড়া ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গোলাম মোস্তফা। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডভোকেট মোঃ মাহফুজুর রহমান, অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যয় শিল্পীয গোষ্ঠীর সভাপতি মোহা: জাকারিয়া মুজাহিদ। এ সময় অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।


