বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

টালিউডের নতুন সিরিজে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে
/ ১৪ দেখা হয়েছে
বার : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১:১৭ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গনেও ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। একের পর এক টালিউডের প্রজেক্টে যুক্ত হচ্ছেন তিনি। সম্প্রতি ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং শেষ করেছেন। এবার নতুন খবর, টালিউডের আলোচিত ‘চালচিত্র’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিরিজে অভিনয় করতে যাচ্ছেন এই গুণী অভিনেতা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চঞ্চল চৌধুরী। তবে সিরিজে তার চরিত্র কিংবা গল্পের বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। ২০২৪ সালের শেষ দিকে মুক্তি পেয়েছিল পরিচালক প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’। ছবিটি দিয়ে টালিউডে অভিষেক হয়েছিল বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। অল্প সময়ের উপস্থিতিতেই প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবার সেই ফ্র্যাঞ্চাইজির নতুন প্রযোজনায় যুক্ত হলেন চঞ্চল চৌধুরী। প্রথমে ‘চালচিত্র ২’ নামে সিনেমা নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে সেই সিদ্ধান্তে পরিবর্তন আসে। নির্মাতারা এবার গল্পটিকে ওয়েব সিরিজ হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসছেন।
পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিরিজটিতে ব্রাত্য বসু অভিনীত আলোচিত সিরিয়াল কিলার ‘ভুবন’ চরিত্রের তরুণ বয়সের ভূমিকায় দেখা যেতে পারে চঞ্চলকে। চরিত্রটির অপরাধজীবনের নেপথ্যে থাকা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও অতীতই হবে কাহিনির মূল আকর্ষণ। তবে নিজের চরিত্র নিয়ে রহস্য বজায় রেখেছেন চঞ্চল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো জানি, এটা আলাদা একটা চরিত্র।’ গল্প বা চরিত্র সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অভিনেতা বলেন, ‘এখনই কিছু বলতে চাই না। দর্শকদের জন্য চমক থাকুক। আমি অভিনয় করছি, এটা নিশ্চিত। কাজটি যখন মুক্তি পাবে, তখনই দর্শক গল্প ও চরিত্রটি দেখুক।’ আগের মতো এবারও প্রধান তদন্তকারী কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন টোটা রায়চৌধুরী। এছাড়া অভিনয় করছেন শ্বেতা মিশ্র, বরুণ চন্দসহ আরও অনেকে। এরই মধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে। চঞ্চল জানান, দু-এক দিনের মধ্যেই তিনি শুটিংয়ে যোগ দেবেন। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘চালচিত্র’র নতুন এই সিরিজ। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ-দুই বাংলাতেই সমানতালে কাজ করে চলা চঞ্চল চৌধুরীর নতুন এই প্রজেক্ট নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে রহস্যঘেরা চরিত্রে তাকে দেখার অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ