বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

এক কোটি ভিউ ছাড়ালো ‘ভালোবাসার গল্প’
/ ১১ দেখা হয়েছে
বার : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১:১২ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  বিশ্বকাপ ফুটবলের উত্তেজনার মধ্যেও দর্শকদের মন জয় করে নিয়েছে সিএমভি প্রযোজিত নাটক ‘ভালোবাসার গল্প’। মুক্তির মাত্র চার দিনেই নাটকটি ইউটিউবে ৯৪ লাখের বেশি ভিউ পায়। আর ৭ দিন শেষে এই নাটকের ভিউ ১ কোটি পেরিয়েছে। পারিবারিক আবহে নির্মিত নাটকটির গল্প এগিয়েছে দুই বন্ধুর পরিবার, তাদের সন্তান, ভালোবাসা, টানাপোড়েন, সুখ-দুঃখ এবং সম্পর্কের নানা বাস্তবতা ঘিরে। পরিচিত জীবনের ঘটনাগুলোকে আবেগঘনভাবে উপস্থাপন করায় দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে। নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, ‘শুধু নায়ক-নায়িকার প্রেম নয়, তাদের ঘিরে থাকা অন্য চরিত্রগুলোর আবেগ, বাস্তবতা ও সীমাবদ্ধতাও গল্পে তুলে ধরা হয়েছে। ধীরে ধীরে গল্প জটিলতার দিকে এগোয়, যা দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখে। প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পেয়েছি।’ সিএমভির কর্ণধার এসকে শাহেদ আলী পাপ্পু বলেন, ‘বিশ্বকাপ চলাকালীন প্রায় দেড় ঘণ্টার একটি নাটক দর্শকদের এতটা আগ্রহ তৈরি করবে, সেটি আমাদের জন্য আনন্দের। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া আমাদের আরও ভালো কাজের অনুপ্রেরণা দিচ্ছে।’ ইমরাউল রাফাত ও অভ্র মাহমুদ-এর চিত্রনাট্যে নির্মিত ‘ভালোবাসার গল্প’ নাটকে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দীপা খন্দকার এবং মিলি বাশারসহ আরও অনেকে। নাটকটিতে রবিউল ইসলাম জীবন-এর কথায় ‘তোমার হতে চাই’ শিরোনামের একটি গানও রয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও সজীব দাস।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ