বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ফাইনালের আগে মেসিকে প্রশংসায় ভাসালেন শাকিরা
/ ২৪ দেখা হয়েছে
বার : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে লিওনেল মেসিকে ভালোবাসামাখা এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয়ে ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।  ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা; প্রথমে এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত গোলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।  অন্যদিকে টুর্নামেন্টের গোল্ডেন বুট জয়ের দৌড়ে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে শীর্ষ তালিকায় রয়েছেন ৩৯ বছর বয়সি মেসি। জনপ্রিয় এই কলম্বিয়ান গায়িকা—যিনি তার বিখ্যাত সব ফিফা বিশ্বকাপ থিম সংয়ের জন্য ফুটবলভক্তদের কাছে বিশেষভাবে পরিচিত—নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেসির একটি ছবি পোস্ট করে ৩৯ বছর বয়সেও তার এই অসাধারণ পারফরম্যান্স, আত্মত্যাগ ও অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেছেন।  শাকিরা লিখেছেন, ‘লিও মেসি যা করে চলেছেন তা সত্যিই অবিশ্বাস্য ও অসাধারণ! এটি একজন মানুষের কঠোর পরিশ্রম, প্রতিশ্রুতি এবং শৃঙ্খলার এক অনন্য উদাহরণ, যা সময়ের সঙ্গে সঙ্গে সব প্রতিকূলতাকে জয় করতে শেখায়। তিনি প্রমাণ করেছেন যে কোনো মানুষকে বয়স বা অন্যের মন্তব্য দিয়ে বিচার করা যায় না।’  মেসির এই অদম্য যাত্রার নেপথ্য কারিগর হিসেবে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকেও কৃতিত্ব দিতে ভোলেননি শাকিরা।  আন্তোনেলাকে মেসির শক্তির বড় উৎস উল্লেখ করে তিনি যোগ করেন, ‘আমি নিশ্চিত যে, পাশে আন্তোনেলা রোকুজ্জোর মতো একজন নারী থাকার কারণেই মেসি নিজেকে প্রতিবার নতুন করে প্রমাণ করার শক্তি ও অনুপ্রেরণা পান!’  শাকিরার এমন আবেগঘন বার্তা নজর এড়ায়নি রোকুজ্জোর। তিনি সামাজিক মাধ্যমে শাকিরাকে ধন্যবাদ জানিয়ে তার সেই ইনস্টাগ্রাম স্টোরিটি নিজের প্রোফাইলেও রি-শেয়ার করেছেন। শৈশবের প্রেম পর্ব চুকিয়ে ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া মেসি ও আন্তোনেলা দম্পতির ঘরে রয়েছে তিন ছেলে সন্তান।
এদিকে সাম্প্রতিক সময়ে টুর্নামেন্টের রেফারিদের পক্ষপাতিত্ব এবং ফুটবলের নীতি নির্ধারকদের কাছ থেকে বাড়তি সুবিধা পাওয়ার মতো অভিযোগ তুলে যারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সমালোচনা করছিলেন, তাদের মোক্ষম জবাব দিয়েছেন লিওনেল মেসি নিজেই।  ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর মেসি বলেন, ‘আমরা গত চার বছর ধরে বিশ্বের সেরা দল হিসেবে খেলে আসছি, এটা আপনার পছন্দ হোক আর নাই হোক কিংবা মানুষ যা-ই বলুক না কেন।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ