বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মরহুম হাজী রবিউল ইসলাম বাবরের স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
/ ২৩ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৫:২০ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মরহুম হাজী রবিউল ইসলাম বাবরের স্মরণে শুক্রবার (১৭ জুলাই) দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল ফুটবল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য,মোহামেডান স্পোটিং ক্লাবের সাবেক ফুটবলার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিকী, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখে। সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত।” প্রতিদ্বন্দীতাপুর্ণ এ প্রীতি ম্যাচে পিয়ারপুর ফুটবল একাদশ ২-০ গোলে হাটশহরিপুর ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলা শেষে প্রধান অতিথি অধ্যক্ষ সোহরাব উদ্দিন শিক্ষা ও ক্রীড়া অনুরাগী পরিষদের হাতে ফুটবল, ক্রিকেট ও অন্যান্য ক্রীড়া সামগ্রী তুলে দেন এবং ভবিষ্যতেও খেলাধুলার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটশহরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম আন্টু, সঞ্চালনা করেন শিক্ষা ও ক্রীড়া অনুরাগী পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনন্দ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শিপন, যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা যুবদল এবং আহ্বায়ক হাটস হরিপুর ইউনিয়ন যুবদল। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ