বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
/ ২৫ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৩২ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ডান-হাতি লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট-বল হাতে সুবিধা করতে পারেননি নাসুম। বল হাতে ৩ ওভারে ৩২ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। ব্যাট হাতে ৩ বলে ২ রান করেন নাসুম। প্রথম ম্যাচের একাদশ নিয়েই দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে জয়ের দিক দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ। ২৫ ম্যাচ খেলে ১৭টিতে জয় ও ৯টিতে হেরেছে টাইগাররা। বাংলাদেশ একাদশ : তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে একাদশ : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, টাডিওয়ানাশে মারুমানি, ডিওন মেয়ার্স, রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাডান্ডে, তাশিঙ্গা মুসেকিয়া, ব্রাড ইভান্স, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ