বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা
/ ১৯ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:০২ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ যেকোনো রাজনৈতিক দলের প্রাণশক্তি হলো তৃণমূলের নেতাকর্মীরা। তাঁদের ত্যাগ, শ্রম, ভালোবাসা ও নিরলস পরিশ্রমের ওপরই দাঁড়িয়ে থাকে একটি রাজনৈতিক সংগঠনের ভিত্তি। তাই তৃণমূলকে অবমূল্যায়ন করে কিংবা উপেক্ষা করে কোনো রাজনৈতিক দলের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কখনোই সম্ভব নয়। এই বিশ্বাস ও প্রত্যয় থেকেই কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান তাঁর নিজ বাসভবনে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন। উক্ত সভায় আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম, আন্দোলন-সংগ্রামের প্রস্তুতি, ইউনিট ভিত্তিক সংগঠনকে আরও গতিশীল করা, নতুন নেতৃত্ব বিকাশ, জনগণের পাশে থেকে দলের কার্যক্রমকে আরও বেগবান করা এবং বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। খন্দকার টিপু সুলতান বলেন, “দলের সবচেয়ে বড় শক্তি তৃণমূলের নেতাকর্মীরা। তাঁদের ঐক্য, সাহস ও নিষ্ঠাই বিএনপির প্রতিটি অর্জনের ভিত্তি। আগামী দিনের প্রতিটি কর্মসূচি সফল করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা দলীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী দিনের প্রতিটি সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচি সফল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ