বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা
/ ৩১ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

এনএনবি : কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় তার বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।
অতিরিক্ত রক্তক্ষরণে রাত ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনন্দ বসাক। মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে আরও একজনসহ মোট তিনজনকে আটকের কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।
জাহিদুল আলম জাহাঙ্গীর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তবে কামালপুর বেড়িবাঁধের গোটা বিশেক মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে গেল ফেব্রুয়ারিতে তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে রাজনৈতিক সহকর্মী হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে মিঠামইন বাজার থেকে বাসায় ফিরছিলেন জাহাঙ্গীর। বাসার সামনে পৌঁছানো মাত্রই ওত পেতে থাকা তিন-চারজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। জাহিদুল আলম জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আউয়াল বলেন, “দুর্বৃত্তরা রাতের আঁধারে পরিকল্পিতভাবে জাহাঙ্গীর ভাইকে হত্যা করেছে। আমরা দ্রুত এই হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।” ওসি মনোয়ার হোসেন বলেন, হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ