বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করলেন ট্রাম্প
/ ৮৭ দেখা হয়েছে
বার : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন। তিনি বলেছেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনও চুক্তি হবে না।’
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প একথা বলেন।
পোস্টে তিনি লেখেন, “এর পর (নিঃশর্ত আত্মসমর্পণ) এবং (ইরানের) একজন মহান ও গ্রহণযোগ্য নেতা বা (নেতাদের) বাছাই করা হয়ে গেলে আমরা এবং হয়ত আমাদের অসাধারণ, সাহসী মিত্র ও অংশীদাররা মিলে অক্লান্তভাবে কাজ করে যাব “ইরানকে ধ্বংস থেকে ফিরিয়ে আনতে, তাদেরকে অর্থনৈতিক দিক থেকে আরও বড় এবং ভাল করাসহ আগের যে কোনও সময়ের চেয়ে আরও শক্তিশালী করে তুলতে। “ইরান একটি দারুণ ভবিষ্যৎ পাবে। ‘মেইক ইরান গ্রেট অ্যাগেইন’ (মিগা)!” এর এক দিন আগে বৃহস্পতিবার টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, তার ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনে ভূমিকা রাখা উচিত।
যুদ্ধের প্রথম দিন নিহত হওয়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত কে হবেন—সে প্রক্রিয়ায় জড়িত থাকার এই ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প।
এবার ইরানকে নিঃশর্তে আত্মসমর্পণ করতে বলার ট্রাম্পের দাবি পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ