বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ভেড়ামারায় দুই ইউনিয়নের সংযোগস্থলের জরাজীর্ণ ব্রিজটি এখন মরণফাঁদ: চরম দুর্ভোগে এলাকাবাসী
/ ২৮ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটোয়াকান্দি গ্রামের শেষ সীমানা ও জুনিয়াদহ ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি ব্রিজ দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজটির দুপাশের রেলিং ভেঙে যাওয়ায় এবং পলেস্তারা খসে রড বেরিয়ে আসায় এটি এখন এলাকাবাসীর জন্য এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় ৭-৮ বছর ধরে এই গুরুত্বপূর্ণ ব্রিজটি সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের দুই পাশের নিরাপত্তা রেলিং অনেকাংশেই বিলীন হয়ে গেছে। ঢালাই উঠে গিয়ে ভেতরের মরিচা ধরা লোহার রডগুলো বিপজ্জনকভাবে বেরিয়ে আছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা নিয়ে প্রতিদিন এই পথে যাতায়াত করছে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক এবং অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াতের সময় চরম বিপাকে পড়তে হয়। ব্রিজের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা মো. রহমত আলী (৪৫) বলেন, খেয়াল করে দেখেন, ব্রিজের কোনো রেলিং নাই। রাতের অন্ধকারে এই ব্রিজ দিয়ে যাতায়াত করা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ভ্যান বা অটোরিকশা পার হওয়ার সময় সামান্য অসতর্কতায় নিচে পড়ে যাওয়ার ভয় থাকে। আমরা প্রতিনিয়ত মরণফাঁদ পার হচ্ছি। কৃষিপণ্য পরিবহনে সমস্যার কথা জানিয়ে এলাকার আরেকজন ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন, মাঠের ফসল হাটে নেওয়ার একমাত্র রাস্তা এইটা। কিন্তু ব্রিজের যে দশা, ভারী কোনো গাড়ি পার করা যায় না। যেকোনো সময় ভেঙে পড়ার ঝুঁকিতে আছি আমরা। এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক জানান, ব্রিজটির জরাজীর্ণ অবস্থার কথা আমরা জানি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে এলজিইডি উপজেলা প্রকৌশলী কার্যালয়কে জানানো হয়েছে। আশা করছি দ্রুতই এটি পুনঃনির্মাণ বা সংস্কারের বরাদ্দ পাওয়া যাবে। এলাকাবাসীর জোর দাবি, দুই ইউনিয়নের মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং সম্ভাব্য বড় কোনো দুর্ঘটনা এড়াতে দ্রুত এই ব্রিজটি পুনর্র্নিমাণ বা সংস্কার করা জরুরি। তারা এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ