বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন বন্যার মূল কারণ: রিজভী
/ ২৬ দেখা হয়েছে
বার : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:১২ অপরাহ্ন

ঢাকা অফিস ॥  দেশের বিভিন্ন স্থানে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি এবং প্রাণহানির ঘটনায় বিগত আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, ওই সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতি বিরোধী অবকাঠামো নির্মাণের কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে এবং ব্যাপক প্রাণহানি ঘটেছে। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। রিজভী বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাতায়াতের সুবিধার্থে হাওরের মাঝখান দিয়ে একটি সড়ক নির্মাণ করা হয়েছিল। এই সড়ক নির্মাণের ফলে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে এবং সামগ্রিক প্রাকৃতিক ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।’ অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে ৭ জেলায় ৫১ জন নিহত, সবচেয়ে বেশি কক্সবাজারেঅতিবৃষ্টি-পাহাড়ি ঢলে ৭ জেলায় ৫১ জন নিহত, সবচেয়ে বেশি কক্সবাজারে বিএনপির এই নেতা বলেন, কোনো পরিবেশগত সমীক্ষা না করে কেবল রাজনৈতিক বিবেচনায় এবং দলীয় নেতাকর্মীদের ঠিকাদারি সুবিধা পাইয়ে দিতেই এ ধরনের আত্মঘাতী প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল, যার খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে। সুন্দরবনের পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী আরও বলেন, একটি বিশেষ দেশকে খুশি করার হীন উদ্দেশ্যে শেখ হাসিনা সরকার সুন্দরবনের অদূরে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছিল। এর ফলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য এখন চরম হুমকির মুখে পড়েছে। সংবাদ সম্মেলনে বন্যাকবলিত এলাকার মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন রিজভী। একই সঙ্গে দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ