বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ভেনেজুয়েলা তেল-আর্থিক খাতের নেতৃত্বে রুবিও বিলম্বিত গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর
/ ২৭ দেখা হয়েছে
বার : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:৪৪ অপরাহ্ন

এনএনবি : চলতি বছরের শুরুতে মধ্যরাতের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক করে ট্রাম্প প্রশাসন। এরপর থেকে ভেনেজুয়েলা-সংক্রান্ত যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার (১১ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইসের এক প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়গুলোতেও মার্কো রুবিওর দায়িত্ব বিস্তৃত হয়েছে। বর্তমান ও সাবেক এক ডজনের বেশি কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকারের ভিত্তিতে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, রুবিও ভেনেজুয়েলার সরকারি অর্থব্যবস্থা, নিষেধাজ্ঞা নীতি, জ্বালানি খাত এবং সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত তদারকি করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ভেনেজুয়েলার অধিকাংশ রপ্তানি থেকে প্রাপ্ত অর্থ গ্রহণ করছে মার্কিন ট্রেজারি বিভাগ। রুবিও ও তার দলের নির্ধারিত শর্ত অনুযায়ী কারাকাসে সেই অর্থ বিতরণ করা হয়। এতে আরও দাবি করা হয়, মাদুরো আটক হওয়ার পর ভারপ্রাপ্ত নেতা হিসেবে দায়িত্ব নেওয়া ডেলসি রদ্রিগেজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন রুবিও। এছাড়া জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের নিয়োগ, নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি এবং ভেনেজুয়েলার তেল খাতে বিদেশি বিনিয়োগ নিয়ে আলোচনাতেও তিনি যুক্ত রয়েছেন। প্রতিবেদনে বলা হয়, গত মাসের ভূমিকম্পের পর ভেনেজুয়েলাকে প্রায় ৪০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি দেশটিতে ৯০০ সেনাসদস্য মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটের এক বিবৃতি উদ্ধৃত করে বলা হয়, নতুন করে সহযোগিতা এবং সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে ভেনেজুয়েলা আবারও একটি স্থিতিশীল ও সমৃদ্ধ অংশীদার হিসেবে গড়ে উঠতে পারে। এর মাধ্যমে দেশটির জনগণ তাদের বিপুল প্রাকৃতিক সম্পদ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্কের সুফল ভোগ করবে। তবে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের ভূমিকা সমালোচনারও মুখে পড়েছে। বিরোধীদের অভিযোগ, এতে দেশটির শাসনব্যবস্থার ওপর ওয়াশিংটনের ব্যাপক প্রভাব প্রতিষ্ঠিত হচ্ছে এবং গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। অবাধ নির্বাচনের জন্য এখনো কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি। ফলে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর কবে হবে, তা অনিশ্চিত রয়ে গেছে। রুবিও বলেছেন, তার লক্ষ্য ভেনেজুয়েলায় শেষ পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করা। তবে, গত মাসের ভূমিকম্পের পর তিনি স্বীকার করেন, এই দুর্যোগ সেই প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে। উল্লেখ্য, গত ২৪ জুন ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে এখনো হাজারো মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ