বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ট্রাম্প-জায়েদি বৈঠক হরমুজের বিকল্প পথ, তেল-গ্যাস খাতে একাধিক চুক্তি করবে ইরাক-যুক্তরাষ্ট্র
/ ১৬ দেখা হয়েছে
বার : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১:৪২ অপরাহ্ন

এনএনবি : যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে ওয়াশিংটন সফর করবেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সোমবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আল-জায়েদি। এ সফরে তেল ও গ্যাস খাতে একাধিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রোববার (১২ জুলাই) দেশটির সরকারি মুখপাত্র জানিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ (ওঘঅ)-এর প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র হায়দার আল-আবৌদি বলেন, প্রধানমন্ত্রী আল-জায়েদির সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও যুক্তরাষ্ট্র সফর করবে। সফরকালে আল-জায়েদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। আবৌদি বলেন, এই সফরে ইরাক ও যুক্তরাষ্ট্র তেল ও গ্যাস খাতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করবে। এর মধ্যে উৎপাদন সক্ষমতা বাড়াতে এবং হরমুজ প্রণালিতে সম্ভাব্য বিঘেœর প্রভাব কমাতে বিকল্প রপ্তানি পথ উন্নয়নের জন্য বিশেষায়িত মার্কিন কোম্পানিগুলোকে যুক্ত করার চুক্তিও অন্তর্ভূক্ত থাকবে। তিনি আরও বলেন, ওয়াশিংটনের বৈঠকে ইরাকের সব অস্ত্র রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে আনার চলমান প্রচেষ্টাও আলোচনায় গুরুত্ব পাবে। উল্লেখ্য, মে মাসে মোহাম্মদ শিয়া আল-সুদানির স্থলাভিষিক্ত হয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর এটি হবে আলী আল-জায়েদির প্রথম বিদেশ সফর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ