বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুমারখালীত পঞ্চম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে
/ ৩৫ দেখা হয়েছে
বার : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার রিফাত প্রামাণিক (১৭) নামের এক মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে। রোববার (১২ জুলাই) সকাল সাতটার দিকে উপজেলা সদকি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রিফাত বানিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদ্রাসা থেকে এসএসএসসি (সমমান) পরীক্ষায় অংশ নিয়েছেন। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশু বাড়ির পাশে একটি মসজিদের মক্তবে পড়তে গিয়েছিল। পড়া শেষ করে প্রবল বৃষ্টির কারণে মক্তবেই ছিলো শিশুটি। শিশুটির সঙ্গে অভিযুক্ত রিফাতের বোন ও মক্তবে পড়ে। মক্তব থেকে বোনকে বাড়িতে রেখে আসে রিফাত। পরে আবারও মক্তবে গিয়ে সে ভিকটিম শিশুটিকে মক্তবের পাশে একটি জরাজীর্ণ ঘরে নিয়ে যায়। সেখানে আটকে রেখে ধর্ষণ করে। শিশুটি কান্নাকাটি শুরু করলে স্থানীয় এক ব্যক্তি সেখানে যান। এ সময় অভিযুক্ত রিফাত পালিয়ে যায়। পরিবারের সদস্যরা এদিন বিকালে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে শিশুটিকে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে রিফাত। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কুমারখালী থানায় একটি এজাহার দেয়া হয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন। খুব দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ