বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

তিন মাসের জেল, এরপরও ভক্তদের চমকে দিলেন রাজপাল
/ ২২ দেখা হয়েছে
বার : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১:৩১ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে চলা ৯ কোটি রেুপির চেক বাউন্স মামলায় তিন মাসের কারাদ-ের রায় দিয়েছেন দিল্লি হাই কোর্ট। তবে আদালতের এই রায়ের পর ভেঙে না পড়ে বরং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্বাভাবিক উপস্থিতি বজায় রেখে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেতা। শুক্রবার (১০ জুন) দিল্লি হাই কোর্ট রাজপাল যাদবকে তিন মাসের কারাদ- দেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে একই মামলায় ১১ দিন তিহার কারাগারে থাকতে হয়েছিল তাকে। পরে অন্তর্বর্তীকালীন জামিন পেলেও আদালতের দেওয়া শর্ত পূরণ করতে না পারায় আবারও কারাদ-ের মুখে পড়েন তিনি। রায়ের পরপরই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিখ্যাত মসলা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্র শেয়ার করেন রাজপাল। ভিডিওটিতে তার সঙ্গে দেখা যায় বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। সেখানে নানা ধরনের খাবার পরিবেশন করতে দেখা যায় অক্ষয়কে। পরে তিনি জানান, সব খাবারই তৈরি করেছেন রাজপাল, আর এর কৃতিত্ব ওই মসলার।
আদালতের রায়ের পর এমন হাস্যরসাত্মক বিজ্ঞাপন শেয়ার করায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ভক্তদের একাংশের মতে, কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের স্বাভাবিক জীবনযাপন ও কাজের প্রতি মনোযোগ ধরে রেখেছেন রাজপাল। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। মামলার সূত্রপাত ২০১০ সালে। ‘আতা পাতা লাপাতা’ সিনেমা নির্মাণের জন্য দিল্লিভিত্তিক মুরালি প্রজেক্ট নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। কিন্তু সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় নির্ধারিত সময়ে ঋণের অর্থ পরিশোধ করতে পারেননি তিনি। পরে সেই অর্থের বিপরীতে দেওয়া চেক বাউন্স হলে বিষয়টি আদালতে গড়ায়।
গত ৫ ফেব্রুয়ারি দিল্লি হাই কোর্টের নির্দেশে আত্মসমর্পণ করেছিলেন রাজপাল। কারাগারে যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন, বকেয়া অর্থ পরিশোধে সহায়তা করার মতো কোনো বন্ধু তার নেই। এর আগে ২০১৮ সালে ম্যাজিস্ট্রেট আদালত রাজপাল ও তার স্ত্রীকে ছয় মাসের কারাদ- দিয়েছিলেন। পরে তারা দিল্লি হাই কোর্টে আপিল করলে সেই সাজা স্থগিত করা হয়। ২০২৪ সালেও আদালত তাদের দোষী সাব্যস্ত করলেও বকেয়া অর্থ পরিশোধের সুযোগ দিয়ে সাজা স্থগিত রেখেছিলেন। আদালতের তথ্য অনুযায়ী, রাজপাল যাদব এখন পর্যন্ত দুই দফায় ২ কোটি ২৫ লাখ রুপি পরিশোধ করেছেন। তবে বাকি অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় আদালত এবার তাকে তিন মাসের কারাদ-ের নির্দেশ দিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ