বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দৌলতপুরে চাচাতো ভাইদের সংঘর্ষে নিহত ১, আটক ২
/ ৬২ দেখা হয়েছে
বার : শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:২৩ অপরাহ্ন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্বশত্রুতা ও একটি টর্চলাইটকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে মামুন মোল্লা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দুই চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মরিচা ইউনিয়নের সুকারঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মামুন মোল্লা ওই এলাকার মুজাম্মেল মোল্লার ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাতে চাচা ইসমাইল মোল্লার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে গিয়ে একটি টর্চলাইট ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে মামুন মোল্লার পক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষ বাধে। এতে মামুন মোল্লাসহ তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে মামুন মোল্লার অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান। ঘটনার পর নিহতের চাচাতো ভাই উজ্জ্বল মোল্লা (৪৮) ও জাব্বার মোল্লাকে (৩৫) আটক করেছে পুলিশ। তাঁরা নিহত মামুন মোল্লার চাচা মৃত ইসমাইল মোল্লার ছেলে। মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং ঘটনার পর পুলিশ দুজনকে আটক করেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনার পরপরই দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ