বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ব্রয়লার মুরগি ও ফার্মের ডিমের দাম বেড়েছে
/ ২৬ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন

এনএনবি : টানা বৃষ্টিসহ নানান অজুহাতে বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লারে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে, ডজনে ৫ টাকা পর্যন্ত বেড়েছে ফার্মের ডিমের দাম। ডিম ও মাংসের দাম বাড়লেও আরও খানিকটা কমেছে কিছু কিছু সবজির দাম।  সরেজমিনে শুক্রবার (১০ জুলাই) সকালে রাজধানীর কয়েকটি খুচরা ও পাইকারি বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রয়লার মুরগির দাম বেড়েছে সরবরাহ সংকটের অজুহাতে। দেশজুড়ে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মুরগির সরবরাহ খানিকটা বাধাগ্রস্ত হওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।  জানা গেছে, ঢাকায় বাজারভেদে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে। যা সপ্তাহখানেক আগেও ছিল ১৬০ থেকে ১৮০ টাকার মধ্যে। এছাড়া বেশ কিছুদিন ধরেই একেবারেই কমে যাওয়া ফার্মের মুরগির ডিমের দামও অল্প বেড়েছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা পর্যন্ত দামে। যা গত সপ্তাহে ছিল ১১৫ থেকে ১২৫ টাকার মধ্যে।
হাতিরপুল বাজারের ব্রয়লার মুরগির বিক্রেতা সিরাজুল ইসলাম বলেন, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে সরবরাহ কিছুটা কম। যে কারণে দাম একটু বেড়েছে। কল্যাণপুর কাঁচাবাজারের আরেক বিক্রেতা বলেন, টানা বৃষ্টি হলে অনেক মুরগি মারা যায়। খামার ক্ষতিগ্রস্ত হয়।ক্ষতি পোষাতে খামারিরা বাড়তি দামে মুরগি বিক্রি করে থাকেন।
এদিকে, ডিম ও মুরগির দাম কিছুটা বাড়লেও সপ্তাহের ব্যবধানে কিছু কিছু সবজির দাম কমেছে। এর মধ্যে ছোট পটোল ও ধুন্দলের দাম ৫০ টাকা থেকে কমে এখন ৪০ থেকে ৪৫ টাকাতেও পাওয়া যাচ্ছে। কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে ঢ্যাঁড়সের দামও। তবে বেগুনের দাম কিছুটা বেড়েছে। ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হওয়া লম্বা বেগুন কোনো কোনো দোকানি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি করছেন। এছাড়া গোল বেগুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে।  জানা গেছে, বাজারে বিভিন্ন জাতের করলা পাওয়া যাচ্ছে। জাত ও মানভেদে প্রতি কেজি করলা ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কাচা পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে, চালকুমড়া প্রতিটি ৪০ থেকে ৬০ টাকা, চিচিংগা ৫০ থেকে ৬০ টাকা, কচুর মুখি ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লেবু, কাঁচামরিচ, শসাসহ বিভিন্ন নিত্যপণ্যের দামও স্বাভাবিক রয়েছে। এছাড়া আগের সপ্তাহের মতোই স্থিতিশীল আছে গরু ও খাসির মাংসের দাম। মাছের দামও আগের মতো চড়া। বাজারে মানভেদে চিংড়ির কেজি ৬০০ থেকে ৮০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, কৈ ৪০০ থেকে ৫০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪০০ টাকা, বড় আকারের রুই ৪০০ থেকে ৪৫০ টাকা ও টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ভেটকি প্রতি কেজি ৪০০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৩০ টাকা, পাঙাস ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা ও শোল ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ