বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দৌলতপুর বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটে টলিতে বালু উত্তোলন থামছেই না,হুমকিতে বাঁধ-জনপদ
/ ৮৭ দেখা হয়েছে
বার : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাট ও ভাদুশাহ বাবার মাজারের পশ্চিম পাশের নদী এলাকা থেকে দিনের পাশাপাশি গভীর রাতেও টলির মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি রাজনৈতিক মহলের ছত্রচ্ছায়ায় এ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।স্থানীয় সচেতন বাসিন্দাদের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনে বাধা দিতে গেলে সংশ্লিষ্টরা দাবি করেন, “প্রশাসনকে ম্যানেজ করেই বালু উত্তোলন করা হচ্ছে।”এলাকাবাসীর আশঙ্কা, বর্ষা মৌসুমে এভাবে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে সরকার কর্তৃক কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধের ব্লক নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হবে। পাশাপাশি পূর্ব ফিলিপনগর, বৈরাগীরচর, সামসেরতলা ও কারিতলা এলাকার প্রায় দুই হাজার পরিবারের বসতবাড়ি,আবাদি জমি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো নদীভাঙনের মুখে পড়তে পারে।স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, রাজনৈতিক প্রভাবের কারণে প্রকাশ্যেই টলিতে করে বালু উত্তোলন চললেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কার্যকর অভিযান পরিচালনা করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি,একাধিকবার প্রশাসনকে বিষয়টি জানানো হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।এ বিষয়ে স্থানীয়দের জোর দাবি, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদী রক্ষা বাঁধ ও জনবসতি রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া হোক। উল্লেখিত বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ফোনকল রিসিভ করেনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ