বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ভাংবাড়িয়া বায়তুন নাজাত জামে মসজিদের নির্মাণকাজে ৩ লাখ টাকার অনুদান অনুমোদনপত্র হস্তান্তর
/ ৩২ দেখা হয়েছে
বার : শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:২৬ অপরাহ্ন

আলমডাঙ্গা ব্যুরো ॥ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে চুয়াডাঙ্গায় আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জনগণের কল্যাণে ধারাবাহিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (৪ জুলাই) ভাংবাড়িয়া বায়তুন নাজাত জামে মসজিদের অবকাঠামো নির্মাণ কাজের জন্য ৩ লাখ টাকার সরকারি অনুদানের অনুমোদনপত্র আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে।জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি-এর আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় এই বরাদ্দ নিশ্চিত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ অনুদান মসজিদের চলমান নির্মাণকাজকে আরও গতিশীল করবে এবং দ্রুত কাজ সম্পন্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এ ধরনের সহযোগিতা শুধু অবকাঠামো নির্মাণেই নয়, বরং সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে।স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হলে মসজিদটি ইবাদত, দ্বীনি শিক্ষা ও সামাজিক সম্প্রীতির অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা মহান আল্লাহ তাআলার নিকট দোয়া কামনা করে বলেন, তিনি যেন এই মহৎ উদ্যোগ কবুল করেন, নির্মাণকাজ সহজ ও সফলভাবে সম্পন্ন করার তাওফীক দান করেন এবং মসজিদটিকে দ্বীনের খেদমত, ইবাদত ও মানবকল্যাণের এক সমৃদ্ধ কেন্দ্র হিসেবে কবুল করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ