বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

সোমবার থেকে এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’, কালীগঞ্জ থেকে উত্তরের যাত্রা শুরু
/ ৪১ দেখা হয়েছে
বার : শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন

ঢাকা অফিস ॥ গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আগামী সোমবার (৬ জুলাই) থেকে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলের শীর্ষ নেতারা ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই পদযাত্রায় অংশ নেবেন বলে জানিয়েছেন।শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সারজিস আলম। তিনি বলেন, ঐতিহাসিক রক্তস্নাত জুলাই ফিরে এসেছে নতুন প্রত্যাশা ও প্রেরণার বার্তা নিয়ে। হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। এই ঐতিহাসিক মাসকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম ও দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। সারজিস বলেন, এ কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে এনসিপি। যা আগামী ৬ জুলাই থেকে শুরু হবে। এনসিপির শীর্ষ নেতৃত্ব এই পদযাত্রায় অংশ নেবেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ৬ জুলাই (সোমবার) বিকেল ৩টায় গাজীপুরের কালীগঞ্জ থেকে উত্তরাঞ্চলের পদযাত্রা শুরু হবে। ৩১ জুলাই সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে গিয়ে উত্তরাঞ্চলের যাত্রা শেষ হবে। অন্যদিকে ৭ জুলাই বিকেল তিনটায় কক্সবাজারের উখিয়া এবং কক্সবাজার সদর ও পৌরসভায় কর্মসূচির মাধ্যমে দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু হবে। ২৯ জুলাই মানিকগঞ্জের দৌলতপুর ও সদর উপজেলায় কর্মসূচির মাধ্যমে দক্ষিণাঞ্চলের যাত্রা শেষ হবে। উত্তরাঞ্চলে পদযাত্রার নেতৃত্বে থাকবেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আর দক্ষিণাঞ্চলে পদযাত্রার নেতৃত্ব দেবেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সারজিস আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে—জুলাই শুধু একটি মাস নয়, বরং এটি আত্মত্যাগ, গণ আকাঙ্ক্ষা, গণতন্ত্র, ন্যায়বিচার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতীক। তাই মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে, জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করাই হবে আয়োজনের মূল লক্ষ্য। ‘জুলাই পদযাত্রা ২০২৬’ এ দেশের সর্বস্তরের নাগরিক, তরুণ সমাজ, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, শিক্ষার্থীসহ সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন এনসিপির নেতারা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সূজা উদ্দীন, যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ