বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

তৃণমূলের নারী এমপির দিকে ছোড়া হলো পচা ডিম-বেগুন, ‘চোর চোর’ স্লোগান
/ ১৮ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:৫৪ অপরাহ্ন

এনএনবি : পশ্চিমবঙ্গে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্রকে লক্ষ্য করে পচা ডিম, পচা বেগুন ও পানির বোতল ছোড়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে তাকে দেখে দেওয়া হয়েছে ‘চোর-চোর’ স্লোগান। বুধবার (১ জুলাই) কালীগঞ্জের একটি তিনতলা কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের কর্মীসভার ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। সভা চলাকালেই কালীগঞ্জ জাতীয় সড়কের ওপর কালো পতাকা হাতে বিজেপির নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। জাতীয় সড়কের ওপর জড়ো হওয়া বিজেপির কর্মী-সমর্থকেরা সেখানে চোর-চোর স্লোগান দিতে শুরু করেন। সে সময় ভবনের তিনতলায় দাঁড়িয়ে ছিলেন মহুয়া মৈত্র। আর নিচ থেকে তাকে লক্ষ্য করে ছোড়া হয় পচা ডিম, পচা বেগুন ও পানির বোতল। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো ঘটনাটি লাইভ করেন মহুয়া মৈত্র। সেখানে তিনি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। মহুয়া মৈত্র অভিযোগ করে বলেন, ‘আমি এখানে দাঁড়িয়ে আছি। ওরা চায়, আমি মুখ লুকিয়ে পালিয়ে যাই। পুলিশের একটাই কাজ, গাড়িতে করে আমাকে বাইরে পাঠিয়ে দেওয়া। এটা আমার লোকসভা কেন্দ্র। আমি জনগণের ভোটে নির্বাচিত সদস্য। চারটে বিজেপির গুন্ডার জন্য আমি এলাকা ছেড়ে যাব না।’ তৃণমূলের এই সংসদ সদস্য আরও বলেন, ‘পুলিশের কাজ হলো এই ভিড়টাকে ছত্রভঙ্গ করা। কিন্তু ওরা এখনো দাঁড়িয়ে আছে। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। পুলিশ কোনো পদক্ষেপ করছে না। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে জানিয়েও কোনো লাভ হয়নি।’ মহুয়া মৈত্র দাবি করেন, একটি পচা ডিম এসে তার শাড়িতেও লেগেছে। সভাস্থলে দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের এক কর্মী মহুয়া মৈত্রকে বলেন, ‘দিদি, পুলিশ ব্যারিকেড করে আপনাকে নিরাপদে এই জায়গা থেকে বের করে দেবে।’ এর উত্তরে মহুয়া মৈত্র বলেন, ‘আমি এদের ভয়ে এখান থেকে যাব না। আমি এখানকার নির্বাচিত এমপি।’ তবে বৈঠকে যোগ দিতে আসা তৃণমূলের অনেক নেতা-কর্মী পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ