বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

প্রেমের কথা স্বীকার করে যা বললেন নাজনীন নীহা
/ ৩৪ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২:৩০ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ফেসবুকে হঠাৎ করেই নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী নাজনীন নীহা। স্ট্যাটাসটি দেখেই অনেকের ধারণা, চুপিসারে বাগদান সম্পন্ন করেছেন তিনি। তবে বিষয়টি নিয়ে মুখ খুলে সব জল্পনার অবসান ঘটিয়েছেন অভিনেত্রী। সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নীহা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। শুভেচ্ছা জানাতে থাকেন ভক্ত-অনুরাগীরা। কেউ হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চান, কেউ আবার মিষ্টি খাওয়ার দাবিও তোলেন। তবে এক প্রতিক্রিয়ায় নাজনীন নীহা স্পষ্ট করেন, তিনি কোথাও বাগদানের কথা বলেননি। অভিনেত্রীর ভাষায়, ‘আমি কিন্তু কোথাও বাগদানের কথা উল্লেখ করিনি। শুধু লিখেছি, এনগেজড। তার মানে আমি এখন আর সিঙ্গেল না। কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছি। বাকিটুকু সময় হলে জানতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘আমি আমার জায়গা থেকে সৎ থাকতে পছন্দ করি। ফেসবুকে এনগেজড স্ট্যাটাস দেওয়ার অর্থ আমি আর সিঙ্গেল নই। এই তথ্যটা যেমন কাউকে খুঁজে বের করতে হয়নি, আমি নিজেই জানিয়েছি। তেমনি উপযুক্ত সময় হলে সেই ব্যক্তির পরিচয়ও জানাব।’ অর্থাৎ, প্রেমের সম্পর্কে থাকার বিষয়টি স্বীকার করলেও, সম্পর্কের মানুষটি কে- সেই পরিচয় এখনই প্রকাশ করতে চান না নাজনীন নীহা। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করে বিয়ের গুঞ্জনের জন্ম দিয়েছিলেন তিনি। পরে অবশ্য জানান, সেটি ছিল একটি নাটকের প্রচারণার অংশ, ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নয়। এবারও সম্পর্কের বিষয়টি খোলাসা করলেও, নিজের সঙ্গীর পরিচয় আপাতত আড়ালেই রাখছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘সময় হলেই সব জানাব।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ