বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বাংলাদেশের ‘দেলুপি’ দেখে মুগ্ধ হয়ে যা বললেন বলিউডের অনুরাগ কাশ্যপ
/ ২৩ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২:২৮ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ দেশজুড়ে প্রশংসিত হচ্ছে ‘শাটিকাপ’খ্যাত নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন ও বন্যা-পরবর্তী এক বিচ্ছিন্ন গ্রামীণ জনপদের গল্প নিয়ে নির্মিত ছবিটি এবার প্রশংসা কুড়িয়েছে বলিউডের খ্যাতিমান নির্মাতা অনুরাগ কাশ্যপের। সিনেমাটি দেখার পর চলচ্চিত্রপ্রেমীদের জনপ্রিয় রিভিউ প্ল্যাটফর্ম লেটারবক্সডে নিজের অনুভূতি প্রকাশ করেন অনুরাগ কাশ্যপ। সেখানে তিনি লেখেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর বন্যায় মূল ভূখ- থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ‘দেলুপি’ গ্রামের তৃণমূলের ক্ষমতার লড়াই এই সিনেমায় দারুণভাবে উঠে এসেছে। এটি ভীষণ মানবিক এবং আমাদের নিজেদের চেনা বাস্তবতার মতো মনে হয়েছে। আমার দারুণ লেগেছে।’ আরেকটি মন্তব্যে তিনি লেখেন, ‘এখানকার একটি ছোট গ্রাম যেন পুরো দেশেরই প্রতিচ্ছবি হয়ে উঠেছে। কোনো সম্পদ ছাড়াই গ্রামের মানুষের বাঁধ পুনর্নির্মাণের চেষ্টা যেন শূন্য থেকে নতুন করে একটি দেশ গড়ে তোলার প্রতীক। সিনেমাটি আমাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।’ অনুরাগ কাশ্যপের এমন প্রশংসায় আনন্দ প্রকাশ করেছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। তিনি বলেন, ‘অনুরাগ কাশ্যপের মতো একজন নির্মাতা ‘দেলুপি’ দেখেছেন এবং ছবিটি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। নিজের নির্মাণ নিয়ে প্রিয় পরিচালকের এমন মূল্যায়ন নিঃসন্দেহে অনেক বড় প্রাপ্তি।’ দেশের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে ‘দেলুপি’। মাটি ও মানুষের গল্প, বাস্তবধর্মী অভিনয় এবং রূপকধর্মী নির্মাণশৈলীর জন্য ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ