বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আমি মারা গেছি শুনে ও খুব কেঁদেছিল, ওকে ভোট দিতেই হবে : হারুন কিসিঞ্জার
/ ৩৮ দেখা হয়েছে
বার : সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:৫০ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই এফডিসিতে উৎসবের আমেজ। বছরের অন্য সময় অনেক শিল্পীর দেখা না মিললেও নির্বাচন এলেই যেন আবারও প্রাণ ফিরে পায় চলচ্চিত্রপাড়া। প্রবীণ-নবীন শিল্পীদের মিলনমেলায় পরিণত হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এবারও তার ব্যতিক্রম নয়। ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন কেন্দ্র করে সরগরম এফডিসি। আর এই নির্বাচনের আবহ নিয়েই নিজের স্বভাবসুলভ রসিক ভঙ্গিতে কথা বলেছেন কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। তিনি বলেন, ‘এফডিসিতে ভোট তো চলে এসেছে তাই অনেক মানুষ দেখছি । কিন্তু সাধারণ সময় এফডিসিতে এসে দেখি মানুষ নেই, দু-একটা কুকুর ঘুরে। সত্যি কথা বলছি।’ চলচ্চিত্রে কাজ কমে যাওয়ায় নিয়মিত এফডিসিতে আসা হয় না বলেও জানান তিনি। তার ভাষায়, ‘এখন নাটক আর বিজ্ঞাপনের কাজ বেশি করি। তাই এফডিসিতে খুব একটা আসা হয় না। তবে নির্বাচন এলেই চলে আসি। কারণ এ সময় পুরোনো অনেক শিল্পীর সঙ্গে দেখা হয়, নতুনদের সঙ্গেও পরিচয় হয়। সবাইকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগে।’ কাকে ভোট দেবেন? জানতে চাইলে হারুন কিসিঞ্জার বলেন, ‘ভোটের আগের রাতে বসে চিন্তা করবো এত ভদ্র মানুষের ভিড়ে কাকে ভোট দেওয়া যায়। দুই প্যানেলের সবাই ভালো মানুষ। তবে একটা ভোট আমি এখনই নিশ্চিত করে বলতে পারি। আমার শিষ্য চিকন আলীকে আমি অবশ্যই ভোট দেবো।’ চিকন আলীকে ভোট দেওয়ার পেছনের কারণও হাস্যরসের সঙ্গে তুলে ধরেন হারুন কিসিঞ্জার। তিনি বলেন, ‘আমি কোনোদিন নির্বাচন করিনি। আগে থেকেই বলেছি, চিকন আলী নির্বাচন করছে। তাকে একটা ভোট দেবো। আমি মারা গেছি এমন গুজব ছড়ানোর পর সে অনেক কান্নাকাটি করেছিল। তাই ওকে একটা ভোট তো দিতেই হবে।’ বলেই হেসে ওঠেন হারুন কিসিঞ্জার। নির্বাচনি প্রতিশ্রুতির বিষয়ে প্রার্থীদের সতর্ক থাকার পরামর্শও দেন হারুন কিসিঞ্জার। তার মতে, শিল্পীদের এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়, যা পরে বাস্তবায়ন করা সম্ভব হবে না। তিনি বলেন, ‘আগে অনেক বড় বড় তারকা নির্বাচনের সময় বলেছিলেন শিল্পীদের জায়গা দেবেন, ফ্ল্যাট দেবেন, থাকার ব্যবস্থা করবেন। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। আমার কথা হলো, এখন যারা নির্বাচন করছেন তারা যেন মিথ্যা কথা না বলেন। যেটা পারবেন, শুধু সেটাই প্রতিশ্রুতি দিন। শিল্পীদের সঙ্গে মিথ্যা বলার দরকার নেই। পরে কিন্তু ধরা খেতে হবে।’ শিল্পী সমিতির নির্বাচন নিয়ে অতীতের স্মৃতিও তুলে ধরেন হারুন কিসিঞ্জার। তার মতে, আগে নির্বাচন ঘিরে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হতো, সেটি এখন কিছুটা কমে গেছে। তিনি বলেন, ‘আগের নির্বাচনগুলো অনেক বেশি উৎসবমুখর ছিল। এমন পরিবেশ হতো যে জাতীয় নির্বাচনকেও হার মানিয়ে দিতো। দেশের বাইরের মানুষও এ নির্বাচন নিয়ে জানতো। এবার সেই জৌলুস কিছুটা কমেছে। তারপরও আমরা আনন্দ করছি, সবাই একসঙ্গে হচ্ছি এটাই সবচেয়ে বড় বিষয়।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ