বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

পদ্মা ব্যারেজ প্রকল্পের সিদ্ধান্তে কুষ্টিয়ায় আনন্দ মিছিল
/ ৫০ দেখা হয়েছে
বার : রবিবার, ২৮ জুন, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কুষ্টিয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিনের আয়োজনে পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সোহরাব উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য, নৌ-যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। তারা দ্রুত এ প্রকল্পের কাজ শুরুর দাবি জানান পাশাপাশি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনন্দ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে তাদের আনন্দ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ