বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে আছড়ে পড়া বিমানের পাইলট নিহত, আহত ১৩
/ ২৮ দেখা হয়েছে
বার : রবিবার, ২৮ জুন, ২০২৬, ১২:১০ অপরাহ্ন

এনএনবি : চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে একটি ছোট আকারের বিমান আছড়ে পড়ে বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলট নিহত ও আরও ১৩ জন আহত হয়েছেন। শুক্রবারের এ ঘটনায় আহত ১৩ জন বিমানটির আরোহী ছিলেন না, জানিয়েছে স্থানীয় সরকার। দুজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গাড়ির সমান আকৃতির একটি ছোট উড়োজাহাজ ১০৯ তলা সিআইটিআইসি টাওয়ারে আছড়ে পড়ে। তাতে ভবনের উপরের দিকের একটি তলার দুটি কাচের প্যানেল ক্ষতিগ্রস্ত হয়।
বেইজিংয়ের বাণিজ্যিক এলাকার ৫২৮ মিটার উচ্চতার ওই ভবনটি ‘চায়না জুন’ নামেও পরিচিত। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন বহুজাতিক কোম্পানি সিআইটিআইসি গ্রুপের সদর দপ্তর রয়েছে এই ভবনে। এটি বেইজিংয়ের ঐতিহাসিক ‘নিষিদ্ধ শহর’ থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে। এটি চীনের কমিউনিস্ট পার্টি ও দেশটির সরকারের কেন্দ্রীয় কার্যালয় এলাকা জোংনানহাইয়েরও কাছে অবস্থিত। চীনের রাজধানীর আকাশসীমা কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় এটিকে একটি অস্বাভাবিক দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বেইজিংয়ের বাণিজ্যিক এলাকা ছাওইয়াংয়ের জেলা সরকার শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। রয়টার্স জানায়, সামাজিক মাধ্যমে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়েছে, “এক ইঞ্জিনের দুই আসনের ছোট হালকা একটি বিমান ২৬ জুন স্থানীয় সময় বিকাল ৫টা ৫৫ মিনিটের দিকে চাওইয়াংয়ের পূর্ব তৃতীয় রিং রোডের কাছে উড়ার সময় একটি সুউচ্চ ভবনে ধাক্কা খেয়েছে। বিমানটিতে একজনই আরোহী ছিলেন, পাইলট, তিনি নিহত হয়েছেন।” বিবৃতিতে কী কারণে বিমানটি বিধ্বস্ত হল, তার সম্ভাব্য কারণ বা আর কোনো বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। দুর্ঘটনার পর চীনের সামাজিক মাধ্যম পোস্ট করা ছবিগুলোতে বিমানটির ধ্বংসাবশেষ আর সেগুলোতে শনাক্তকারী চিহ্ন বি-১২পিপি দেখা গেছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে এই ছবিগুলোর সত্যসত্য নির্ধারণ করতে পারেনি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’ এর তথ্যে দেখা গেছে, বি-১২পিপি নাম্বারে রেজিস্ট্রেশন করা একটি বিমান স্থানীয় সময় শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বেইজিংয়ের উত্তরপূর্বাঞ্চলের শহরতলীর আকাশে ছিল। এটি বড় একটি বৃত্তে পাক খাওয়ার পর বেইজিংয়ের কেন্দ্রস্থলের দিকে রওনা হয়, যা তখন প্রায় ৫০ কিলোমিটার দূরে ছিল। জিএমটি ০৯৫৫ তে (বেইজিং সময় বিকাল ৫টা ৫৫) বিমানটির যাত্রা থেমে যাওয়ার চিত্র পাওয়া যায়। এতে বুঝা যায়, ওই বিমানটি তখন বেইজিংয়ের কেন্দ্রস্থল ছাওইয়াংয়ে পৌঁছেছিল। ‘ফ্লাইটরাডার২৪’ এর তথ্যে আরও দেখা গেছে, দুর্ঘটনায় পড়া লাইট স্পোর্টস অরোরা এসএ৬০এল বিমানটি চীনের সানওয়ার্ড কোম্পানির তৈরি। এর আগে বেইজিংয়ে শেষ আকাশযান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল ২০২২ সালে। ওই সময় বেজিংয়ের চ্যাংপিং থেকে ফাংশানে যাওয়ার সময় একটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ