বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

‘সম্পর্কে প্রাক্তন-বর্তমানের ভেদাভেদ থাকে না’, জয়া আহসানের বার্তা
/ ৪৮ দেখা হয়েছে
বার : রবিবার, ২৮ জুন, ২০২৬, ১২:০০ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও ফিরছেন এক আবেগঘন গল্প নিয়ে। শুক্রবার (২৬ জুন) প্রকাশ পেয়েছে তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার। এটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, সম্পর্ক, জীবন এবং নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে হৃদয়ছোঁয়া একটি বার্তা। জয়া লিখেছেন, ‘জীবন কোনোদিনই সরল ছিল না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ।’ সম্পর্কের গভীরতা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘এই অনন্ত খোঁজের খেলায় কোনো প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গ-ি মুছে যায়। এরকমই সামনে চলার কঠিন একটা দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’।’ আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমাটি। এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল। প্রথম সিনেমাটি সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান ও ক্ষমার গল্প দিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এর আগে এই সিনেমা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জয়া বলেছিলেন, ‘‘অর্ধাঙ্গিনী’ ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের।’ সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় আগের কিস্তির কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী এবং জয়া আহসানের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্য। সিনেমাটি মুক্তির পর প্রথম কিস্তির আবেগঘন গল্পকে কতটা এগিয়ে নিতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ