বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ট্রাম্পের হুমকির জবাবে স্পেনের প্রধানমন্ত্রী বললেন, ‘যুদ্ধকে না’
/ ৮০ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

এনএনবি : ইরানে ওয়াশিংটন-তেল আবিবের যৌথ হামলার ঘটনায় মাদ্রিদ প্রতিবাদ জানানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছিলেন। তার প্রত্যুত্তরে বুধবার সকালে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তার সরকারের যে অবস্থান তাকে সংক্ষিপ্তভাবে কয়েকটি শব্দেই বলা যায়, আর তা হল- ‘যুদ্ধকে না’। তিনি ২০০৩ সালে ইরাক আগ্রাসনের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোকে ‘অতীতের ভুলের পুনরাবৃত্তি’ না করার আহ্বান জানান। ইরাকে অভিযানে লক্ষ্যমাত্রা পূরণ তো হয়ইনি উল্টো নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে এবং অনেক মানুষের জীবন কঠিন করে তুলেছে, সানচেজ এসব বলেন বলে জানিয়েছে বিবিসি। স্পেনের এ সোশালিস্ট প্রধানমন্ত্রী বলেন, ইরাকের মতো ইরানে হামলাও কোটি কোটি সাধারণ মানুষের ওপর একই ধরনের বাজে প্রভাব ফেলতে পারে, তার সরকার এখন এ ধরনের প্রভাব মোকাবেলার উপায় খুঁজছে। ইরানে হামলায় স্পেন যুক্তরাষ্ট্রকে তার সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি না দেওয়ায় ট্রাম্প মঙ্গলবার ‘দুর্দশাগ্রস্ত’ স্পেনের সঙ্গে ‘সব সম্পর্ক ছিন্ন করার’ অঙ্গীকার করেন। মাদ্রিদ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ‘অন্যায্য ও বিপজ্জনক সামরিক হস্তক্ষেপ’ আখ্যা দিয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ