বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

শাকিবের সঙ্গে এবিএম সুমন ‘সোলজার’-এ নতুন চমক
/ ৪০ দেখা হয়েছে
বার : শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা হতে যাচ্ছে ‘সোলজার’। এটি নির্মাণাধীন রয়েছে। ছবিতে চমকের অভাব নেই। তার ভিড়ে নতুন করে যুক্ত হলেন এবিএম সুমন। তাকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে।
বর্তমানে থাইল্যান্ডে চলমান সিনেমাটির শেষ ধাপের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অ্যাকশনধর্মী এই সিনেমায় সুমনের চরিত্রটি ছোট হলেও গল্পের গুরুত্বপূর্ণ একটি মোড়ে প্রভাব ফেলবে। থাইল্যান্ডে ধারণ করা কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যে শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। পরিচালক সাকিব ফাহাদ জানান, গল্পের প্রয়োজনেই এবিএম সুমনকে যুক্ত করা হয়েছে। তার ভাষ্য, চরিত্রটি সংক্ষিপ্ত হলেও দর্শকদের জন্য বিশেষ চমক নিয়ে আসবে। এদিকে এবিএম সুমনও বিষয়টি নিয়ে খুব বেশি কিছু প্রকাশ করতে রাজি নন। তিনি জানিয়েছেন, চরিত্রটি নিয়ে বিস্তারিত বলার সুযোগ নেই। তবে এটুকু বলতে পারেন, ‘সোলজার’-এর অংশ হতে পেরে তিনি আনন্দিত এবং দর্শকদের জন্য এতে চমক রয়েছে। গত এক সপ্তাহ ধরে থাইল্যান্ডের বিভিন্ন স্থানে সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশের শুটিং চলছে। এতে শাকিব খানের পাশাপাশি অংশ নিয়েছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। শুটিং শেষ করে খুব শিগগিরই দেশে ফেরার কথা রয়েছে পুরো দলের। জানা গেছে, সিনেমাটির দৃশ্যায়ন ও অ্যাকশন পর্বকে আরও নিখুঁত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে নির্মাতা দল। আন্তর্জাতিক মানের উপস্থাপনার লক্ষ্যে কাজ চলছে সিনেমাটির বিভিন্ন কারিগরি দিকেও। দুর্নীতি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে এক সাধারণ মানুষের লড়াইকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘সোলজার’। এর আগে প্রকাশিত ঝলকে শাকিব খানের ভিন্ন রূপ দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদসহ একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পী। এবিএম সুমনের বিশেষ উপস্থিতি ‘সোলজার’কে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ