বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়া হরিপুরে আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা
/ ৯১ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে আটক ব্যক্তিকে নিয়ে যাচ্ছে পুলিশ। কুষ্টিয়ার সদর উপজেলায় আগ্নেয়াস্ত্র, গুলিসহ ফরিদ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক ফরিদ হোসেন হাটশ হরিপুর ইউনিয়নের নদীরকূল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরিদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাঁকে মারধর করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফরিদকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের দাবি, ফরিদ কথিত ‘শিপন বাহিনী’র একজন সক্রিয় সদস্য। তাঁর কাছে আরও অবৈধ অস্ত্র থাকতে পারে বলে তাঁদের সন্দেহ। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, একটি রিভলবার ও ছয়টি গুলিসহ একজনকে আটক করা হয়েছে। স্থানীয়দের মারধরে আহত হওয়ায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ