বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

৩৩ বছরের সংগীতজীবন উদযাপনে সুইডেনে গাইবেন বালাম
/ ৩০ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২:০৫ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ বাংলা গানের জনপ্রিয় শিল্পী বালাম সংগীতাঙ্গনে ৩৩ বছরের পথচলা উদযাপন করতে যাচ্ছেন। এ উপলক্ষে প্রথমবারের মতো সুইডেনে একক সংগীতানুষ্ঠানে গাইবেন তিনি। আগামী ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের হালুন্দা ফোকেটস হুস মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। ‘বালামের সংগীতযাত্রার ৩৩ বছর উদযাপন’ শিরোনামের এই অনুষ্ঠানে শিল্পী তার দীর্ঘ সংগীতজীবনের জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় গান পরিবেশন করবেন। আয়োজকদের আশা, এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যায় পরিণত হবে। ইউরোপ সফরের অংশ হিসেবে সুইডেনে যাওয়ার আগে ইতালির রোম ও ভেনিসেও সংগীতানুষ্ঠানে অংশ নেবেন বালাম। এরপর প্রথমবারের মতো স্টকহোমে প্রবাসী বাংলাদেশি দর্শকদের সামনে মঞ্চে উঠবেন তিনি। সুইডেনে বালামের আগমনকে ঘিরে দেশটির বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচারণা। এ প্রসঙ্গে বালাম বলেন, ‘সুইডেনে এবারই প্রথম যাচ্ছি। প্রবাসী বাংলা গানের শ্রোতাদের সঙ্গে দেখা হবে, তাদের জন্য গান গাইতে পারব এটা ভেবেই ভালো লাগছে। আশা করছি, দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরব।’ বর্তমানে নতুন কয়েকটি গানের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। সম্প্রতি ‘ও প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ গান দুটি দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করছে স্টেজ ফর ইয়ুথ মাল্টিকালচারাল অ্যাসোসিয়েশন সুইডেন। সংগঠনটির সভাপতি ও আয়োজক ইলিয়াস হোসাইন জানান, সুইডেনে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিতেই এ উদ্যোগ। তিনি বলেন, বালামের মতো জনপ্রিয় শিল্পীকে প্রথমবার স্টকহোমে আনতে পেরে তারা আনন্দিত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দর্শকদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। পাশাপাশি খাবার ও বিভিন্ন ব্যবসায়িক স্টলেরও আয়োজন থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ