বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান
/ ৩০ দেখা হয়েছে
বার : বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:৩১ অপরাহ্ন

এনএনবি : মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন-ইরান চুক্তির আওতায় অবরুদ্ধ তহবিল মুক্ত হলে, সেই অর্থ কীভাবে ব্যবহার করা হবে তা সম্পূর্ণ এককভাবে তেহরানই নির্ধারণ করবে বলে জানিয়েছেন সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের ইরানি রাষ্ট্রদূত আলী বাহরাইনি।  ওয়াশিংটনের দাবিকে সরাসরি নাকচ করে দিয়ে মঙ্গলবার (২৩ জুন) জাতিসংঘের সংবাদদাতা সমিতির এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, ইরানই একমাত্র দেশ যারা নিজেদের মুক্ত হওয়া সম্পদের ভবিষ্যৎ ব্যবহার নিয়ে সিদ্ধান্ত নেবে।  এর আগে আলোচনার অংশ হিসেবে ওয়াশিংটন ইরানের ১২ বিলিয়ন ডলারের অবরুদ্ধ তহবিল ছেড়ে দিতে এবং দেশটির তেল খাতের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা স্থগিত করতে সম্মত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা যায়। তবে এই তহবিলের ব্যবহার নিয়ে দুই দেশের মধ্যে শুরুতেই এক ধরণের বাদানুবাদ তৈরি হয়েছে। সোমবার (২২ জুন) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেন, চুক্তির অংশ হিসেবে ইরানের সম্পদ এখনও অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করা হয়নি। একই সাথে তিনি উল্লেখ করেন, যদি এই অর্থ অবরুদ্ধ দশা থেকে মুক্তও হয়, তবে তা কেবল সয়াবিনের মতো মার্কিন পণ্য কেনার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এবং এই অর্থ কোনোভাবেই সন্ত্রাসবাদে অর্থায়নের কাজে ব্যবহার করা যাবে না।  মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই বক্তব্যকে পুরোপুরি প্রত্যাখ্যান করে ইরানি রাষ্ট্রদূত সাফ জানিয়ে দিয়েছেন, নিজেদের সম্পদের ওপর অধিকার কেবল ইরানেরই থাকবে এবং এর ব্যবহারে অন্য কোনো দেশের শর্ত গ্রহণযোগ্য নয়। সূত্র : মিডল ইস্ট আই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ