বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

অভিনয় ছাড়লেন নেহা?
/ ৩২ দেখা হয়েছে
বার : বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:২৭ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ নিয়মিত ফুড ব্লগিং করছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নেহা শর্মা। এটাকে কেন্দ্র করে গুঞ্জন চাউর হয়েছে, অভিনয় ছেড়ে দিচ্ছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। অবশেষে নীরবতা ভাঙলেন নেহা। মঙ্গলবার (২৩ জুন) নেহা শর্মা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শিকাগো ভ্রমণের একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। এ ভিডিওটিতে শিকাগো শহরের মনোরম দৃশ্য তুলে ধরেছেন তিনি। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেখার পাশাপাশি ভ্রমণের সময় উপভোগ করা এবং সুস্বাদু খাবারের ঝলকও তার অনুরাগীদের দেখান। এ ভিডিওর ক্যাপশনে রসিকতার ছলে নেহা শর্মা বলেন, “যারা নিশ্চিত আমি অভিনয় ছেড়ে ফুড ব্লগার হয়েছিৃ। এই নিন আরো একটি ভিডিও!” এরপর ফ্রেঞ্চ ভাষায় নেহা লেখেনÑ “আপনারা সুস্বাদু খাবার উপভোগ করুন।”  ভাগলপুরে একটি রাজনৈতিক পরিবারে জন্ম নেহা শর্মার। পড়াশোনা করেছেন ফ্যাশন ডিজাইন নিয়ে। পরে কত্থক নাচে প্রশিক্ষণ নেন। ২০০৭ সালে তেলেগু ভাষার ‘চিরুথা’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ২০১০ সালে ইমরান হাশমির বিপরীতে ‘ক্রুক’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তার।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে তেলেগু, হিন্দি, পাঞ্জাবি, মালায়ালামসহ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন নেহা শর্মা। তবে অভিনেত্রী হিসেবে খুব একটা সাফল্য পাননি। নেহা অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে—‘কেয়া সুপার কুল হ্যায় হাম’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা টু’, ‘সলো’, ‘ব্যাড নিউজ’ প্রভৃতি। ওয়েব সিরিজেও পা রেখেছেন নেহা। এ তালিকায় রয়েছে ‘ইলিগাল’, ‘৩৬ ডেজ’, ‘শাইনিং উইথ দ্য শর্মাস’। সিনেমার চেয়ে ‘ইলিগাল’ ও ‘৩৬ ডেজ’ সিরিজ দিয়ে অধিক আলোচিত হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে ‘সংযোগ’ নামে একটি পাঞ্জাবি ভাষার সিনেমা নেহার হাতে রয়েছে।
*দ্য ফ্রি প্রেস জার্নাল অবলম্বনে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ