বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

শিল্পী সমিতির নির্বাচনে আরমান-মুক্তি প্যানেলে প্রার্থী হলেন যারা
/ ১৮ দেখা হয়েছে
বার : বুধবার, ২৪ জুন, ২০২৬, ২:০৪ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। এর মধ্যে একটি হলো ফাইট ডিরেক্টর আরমান ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বাধীন আরমান-মুক্তি প্যানেল। এই প্যানেলের পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি। মঙ্গলবার তিনি নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের নাম প্রকাশ করেন।
তালিকা অনুযায়ী, সহ-সভাপতি পদে লড়ছেন চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রিনা খান। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন চুন্নু। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এম এ পারভেজ চৌধুরী আবীর, দফতর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব। কোষাধ্যক্ষ পদে লড়ছেন খল অভিনেতা কমল।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান এবং শামীম খান (চিকন আলী)। এর আগে সোমবার এফডিসিতে মনোনয়নপত্র জমা দেন আরমান-মুক্তি প্যানেলের প্রার্থীরা। শুরুতে এই প্যানেলের সভাপতি পদে জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ প্রার্থী হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান।
তবে সরে দাঁড়ালেও তিনি প্যানেলের প্রতি সমর্থন জানিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন। বাপ্পারাজ বলেন, তিনি প্রার্থী না হলেও নিজের গড়া প্যানেলের সঙ্গে আছেন এবং তাদের জন্য শুভকামনা জানাচ্ছেন। অন্যদিকে এবারের নির্বাচনে আরমান-মুক্তি প্যানেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে শিবা শানু-জয় চৌধুরী প্যানেল। এই প্যানেলে সভাপতি পদে শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শিল্পী সমিতির এই নির্বাচন ঘিরে ইতোমধ্যেই এফডিসিতে শুরু হয়েছে সরব নির্বাচনী আমেজ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ