বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

অরিজিতের পর এবার গান নিয়ে বড় ঘোষণা দিলেন শ্রেয়া ঘোষাল
/ ৭৭ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ বছরের শুরুতে অরিজিৎ সিং-এর ঘোষণায় চমকে গিয়েছিলেন সংগীতপ্রেমীরা। প্লেব্যাক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি। এবার গানের নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন শ্রেয়া ঘোষাল। একটি নির্দিষ্ট ধরনের গান আর রেকর্ড করবেন না বলে সাফ জানিয়ে দিলেন জনপ্রিয় এই গায়িকা। ক্যারিয়ারে ‘মেরে ঢোলনা’ থেকে ‘চিকনি চামেলি’ নানাধরনের গান গেয়েছেন শ্রেয়া। বিশেষ করে ‘চিকনি চামেলি’ তাকে ভিন্ন মাত্রার জনপ্রিয়তা এনে দেয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের ‘সাজেস্টিভ’ বা নারীদের অবজেক্টিফাই করে এমন গান আর গাইবেন না। শ্রেয়ার কথায়, ‘চিকনি চামেলি’ গানটি শুধুই মজার ছিল না, এর মধ্যে শিল্পগুণও ছিল। কিন্তু এখন তিনি অনেক বেশি সচেতন। জনপ্রিয় গান মানেই মঞ্চে গাইতে হয়, সেখানে শিশু-কিশোরদের সামনেও পরিবেশন করতে হয়। গানের কথায় আপত্তিকর ইঙ্গিত থাকলে তা গাইতে অস্বস্তি হয় বলেই জানান তিনি। তিনি আরও বলেন, অতীতে এমন অনেক গানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, যেখানে নারীদের অসম্মান করা হয়েছে বলে তার মনে হয়েছে। এমনকি এক গীতিকার বন্ধুর লেখা একটি গানও প্রত্যাখ্যান করেন, যার একটি লাইনে ছিল নারীদের ‘বস্তু’ হিসেবে উপস্থাপন করার ইঙ্গিত। তবে স্পষ্ট করে দিয়েছেন, অতীতে গাওয়া গান নিয়ে তার অনুশোচনা নেই। কিন্তু ভবিষ্যতে গান বাছাইয়ে আরও সতর্ক থাকবেন তিনি। শ্রেয়া বলেন, ‘আমার গানটা ভাল লেগেছিল, তাই গেয়েছি। তবে এই ধরনের গান আর রেকর্ড করব না।’ অরিজিতের পর এবার শ্রেয়ার এই ঘোষণা সংগীতমহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ