বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

জুলাইয়ে খামেনির জানাজা দাফন হবে মাশহাদে
/ ৩৫ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:০৮ অপরাহ্ন

এনএনবি : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। বিদায় অনুষ্ঠান তদারকি কমিটির মুখপাত্র ইমান আত্তারজাদেহ জানিয়েছেন, অনুষ্ঠানটি ‘শহীদ নেতাকে বিদায়’ শিরোনামে অনুষ্ঠিত হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইমান আত্তারজাদেহ জানান, ৬ জুলাই রাজধানী তেহরানে আলী খামেনির জানাজার শোভাযাত্রা শুরু হবে। ৭ জুলাই পবিত্র নগরী কোমে জানাজার শোভাযাত্রা ও নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৮ জুলাই খামেনির মরদেহ মাশহাদে নেওয়া হবে। সবশেষে ৯ জুলাই, পবিত্র নগরী মাশহাদে আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ নিয়ে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। পরে ইমাম রেজার পবিত্র মাজারে তাকে দাফন করা হবে। গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর কয়েকদিন পরই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার ছেলে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়। বিদায় অনুষ্ঠান তদারকি কমিটির মুখপাত্র ইমান আত্তারজাদেহ বলেন, ইরানের শহীদ নেতাকে বিদায় শীর্ষক এই অনুষ্ঠানের স্লোগান আমাদের জেগে উঠতেই হবে। শহীদ নেতার বাম হাত মুষ্টিবদ্ধ অবস্থায় দেখা যাওয়াকে দৃঢ়তা ও অটলতার প্রতীক হিসেবে বিবেচনা করে অনুষ্ঠানের প্রতীক হিসেবে মুষ্টিবদ্ধ হাত বেছে নেওয়া হয়েছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। হামলার সময় তিনি তেহরানে নিজ দপ্তরে অবস্থান করছিলেন। সূত্র : রয়টার্স

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ