বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

অক্ষয়ের সঙ্গে বাগদান ভাঙা নিয়ে মুখ খুললেন রাবিনা
/ ৩২ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:০৪ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ একসময় বলিউডের সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি ছিলেন অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডন। নব্বইয়ের দশকে একসঙ্গে একাধিক সফল সিনেমায় অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনেও তাদের প্রেমের সম্পর্ক নিয়ে ছিল ব্যাপক আলোচনা। এমনকি বাগদান পর্যন্ত গড়িয়েছিল সেই সম্পর্ক। তবে শেষ পর্যন্ত তা পরিণতি পায়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বহু বছর আগের সেই সম্পর্ক ও বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন রবিনা ট্যান্ডন। অভিনেত্রীর আক্ষেপ, সম্পর্ক ভেঙে যাওয়ার প্রায় তিন দশক পরও মানুষ এখনো বিষয়টি নিয়ে আগ্রহ দেখায়। রবিনা বলেন, প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে তাদের বিচ্ছেদ হয়েছে। অথচ আজও ইন্টারনেটে তার নাম খুঁজলে অক্ষয় কুমারের নাম সামনে চলে আসে। বিষয়টি তাকে বিস্মিত করে। অভিনেত্রীর ভাষ্য, বর্তমান সময়ে সম্পর্ক ভাঙা, বিচ্ছেদ কিংবা নতুন করে জীবন শুরু করা খুবই স্বাভাবিক ঘটনা। তাই এত বছর আগের একটি ভাঙা বাগদান নিয়ে এখনো আলোচনা হওয়া তার কাছে অস্বাভাবিক মনে হয়। তিনি বলেন, ‘এখন তো মানুষ বিচ্ছেদের পর নতুন জীবন শুরু করছে। সম্পর্ক ভাঙা জীবনেরই একটি অংশ। তাহলে এত বছর আগের একটি বিষয় নিয়ে এত আলোচনা কেন, সেটাই বুঝতে পারি না।’ রবিনা আরও জানান, তিনি এবং অক্ষয় দু’জনেই অনেক আগেই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। অতীতের কোনো তিক্ততা এখন আর তাদের মধ্যে নেই। বিভিন্ন অনুষ্ঠান বা পেশাগত কারণে দেখা হলে স্বাভাবিকভাবেই কথা বলেন তারা। তার ভাষায়, ‘আমরা দু’জনেই পেশাদার মানুষ। একে অপরকে সম্মান করি। অতীত পেছনে ফেলে সবাই নিজেদের জীবনে এগিয়ে গেছি।’
উল্লেখ্য, দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডনকে। পরিচালক আহমেদ খানের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার মাধ্যমে দুই দশকেরও বেশি সময় পর একই ছবিতে কাজ করছেন তারা। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ