বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কোনো জাহাজ যেন হরমুজের কাছে না যায়, সতর্ক করল আইআরজিসি
/ ৩৪ দেখা হয়েছে
বার : রবিবার, ২১ জুন, ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

এনএনবি : কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণার পর এবার সেখানে চলাচলকারী সব ধরনের নৌযানকে কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা এক বিশেষ সতর্কবার্তায় যে কোনো বাণিজ্যিক বা মালবাহী জাহাজকে হরমুজ প্রণালির কাছাকাছি না যাওয়ার আহ্বান জানিয়েছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ ওই সীমানায় প্রবেশ করলে তার নিরাপত্তার দায় তেহরান নেবে না এবং নৌযানগুলো চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। আইআরজিসির নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন এবং একই সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটনের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই তেহরান হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এই জলসীমায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জাহাজগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ওমান ও ইরানের মধ্যবর্তী এই হরমুজ প্রণালি বিশ্ব খনিজ তেলের বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট। বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ প্রণালি দিয়েই পরিবাহিত হয়। এই পথ বন্ধ থাকার অর্থ হলো বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়া এবং জ্বালানির দাম আকাশচুম্বী হওয়া।
সূত্র: আল-জাজিরা

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ